তালা ভেঙে বিএনপি কার্যালয়ের নিয়ন্ত্রণ নিলেন নেতাকর্মীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০২৪, ১১:৩৯আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ১৭:২২

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে আড়াই মাস পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করলেন নেতাকর্মীরা। এ সময় কার্যালয়ের গেটে থাকা তালা ভেঙে ফেলেন তারা।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় নয়াপল্টনের কার্যালয়ে প্রবেশ করেন তারা।

কার্যালয়ে প্রবেশ করে রিজভী বলেন, আড়াই মাস পর আমরা তালা ভেঙে আমাদের প্রিয় কার্যালয়ে ঢুকলাম। গত ২৮ অক্টোবর আমাদের মহাসমাবেশের দিন নারকীয় তাণ্ডব চালিয়ে আমাদের সমাবেশ পণ্ড করে দেয়। এরপর পুলিশ আমাদের কার্যালয়ে তালা মেরে রাখে। এত দিন কাউকে প্রবেশ করতে দেয়নি তারা। এখন আমরা কার্যালয়ে প্রবেশ করেছি। এখন ধোয়ামোছার কাজ করবো।

এর আগে ২০২৩ সালের ২৮ অক্টোবর দলীয় মহাসমাবেশে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর সমাবেশ পণ্ড হলে বিকাল থেকেই দলটির কার্যালয় নিয়ন্ত্রণে নেয় পুলিশ। এরপর থেকে গেটে তালা ঝোলানো দেখা গেছে।

আড়াই মাস পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করলেন নেতারা  ছবি: সাজ্জাদ হোসেন

২৯ অক্টোবর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট বিএনপি কার্যালয়ের তিন দিকে ‘ডু নট ক্রস: ক্রাইম সিন’ ফিতা টানিয়ে দিয়ে আলামত সংগ্রহ করে। এরপর থেকে সেখানে সবসময় অবস্থানে ছিল পুলিশ।

তবে বিএনপির কার্যালয় তালা মারার প্রসঙ্গে গত ১৪ নভেম্বর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছিলেন, ‘আমরা বিএনপির কার্যালয়ে তালা মেরে রাখিনি। তাদের কার্যালয়ে তারা যেকোনও সময় আসতে পারবে। এতে আমাদের কোনও বাধা নেই। তবে নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন থাকবে।’

এর পরিপ্রেক্ষিতে পরদিন ১৫ নভেম্বর সকালে বিএনপির ডাকা পঞ্চম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির প্রথম দিন বিএনপি কার্যালয়ের সামনে কয়েকজন কর্মী জড়ো হয়ে স্লোগান দিতে থাকলে পল্টন থানা পুলিশ তাদের গ্রেফতার করে।

গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসের শোভাযাত্রায় বিএনপির পক্ষ থেকে কার্যালয়ের সামনে থেকে বড় শোডাউন করা হলেও কার্যালয়ের তালা খোলার কোনও চেষ্টা করেননি দলের নেতাকর্মীরা।

/জেডএ/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের নেপথ্যে ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন
হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন
শূন্যতার দিকে, রেলগাড়ি
শূন্যতার দিকে, রেলগাড়ি
পাসপোর্ট সূচকে ৩ ধাপ এগিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে বাংলাদেশ
পাসপোর্ট সূচকে ৩ ধাপ এগিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে বাংলাদেশ
আনিসুল হকের অস্ত্র মামলায় চার্জগঠন শুনানি ২৩ আগস্ট
আনিসুল হকের অস্ত্র মামলায় চার্জগঠন শুনানি ২৩ আগস্ট
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু