দমন-পীড়নের আরও একটি নির্মম বহিঃপ্রকাশ ঘটেছে: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৪১আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৪১

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যাংকের অর্থ লোপাট ও অর্থপাচারের প্রতিবাদে গণতন্ত্র মঞ্চের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা ও লাঠিচার্জের প্রতিবাদ জানিয়ে নিন্দা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গণতন্ত্র মঞ্চের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে পুলিশের বর্বরোচিত হামলায় দমন-পীড়নের আরও নির্মম বহিঃপ্রকাশ ঘটেছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) এক বিবৃতে তিনি এসব প্রতিক্রিয়া জানান।

মির্জা ফখরুল বলেন, ‘৭ জানুয়ারি ডামি নির্বাচনের পর আওয়ামী শাসকগোষ্ঠী মানুষের ভোটের অধিকার ও গণতান্ত্রিক অধিকারগুলোকে ক্ষুণ্ন করে জনগণসহ বিরোধী দলগুলোর ওপর তীব্র মাত্রায় দমন-পীড়ন চালাচ্ছে। এতে আরও একটি নির্মম বহিঃপ্রকাশ ঘটলো গণতন্ত্র মঞ্চের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে পুলিশের বর্বরোচিত হামলা এবং গণতন্ত্র মঞ্চের নেতা জোনায়েদ সাকিসহ ৫০ জনের বেশি নেতাকর্মীকে আহত করা ও এক নেতাকে ঘটনাস্থল থেকে গ্রেফতারের মধ্য দিয়ে।’

তিনি আরও বলেন, এ দেশে নাগরিকদের জানমালের নিরাপত্তা এখন আরও বেশি হুমকির মুখে। আমরা স্বাধীন দেশের নাগরিক হয়েও এখন আওয়ামী অবৈধ সরকারের ভয়াবহ দুঃশাসনে কাছে পরাধীন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে রেহাই পেতে সাধারণ মানুষ কোথাও আশ্রয় খুঁজে পাচ্ছে না। তবে জনগণের শক্তির কাছে অবৈধ শাসক গোষ্ঠীকে অচিরেই মাথানত করতে হবে।’

বিএনপি মহাসচিব বিবৃতিতে পুলিশের ন্যক্কারজনক হামলায় গণতন্ত্র মঞ্চের নেতা জোনায়েদ সাকিসহ আহত নেতাদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং গ্রেফতার নেতাদের অবিলম্বে নিঃশর্তে মুক্তির আহ্বান জানান।

গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ মিছিলে পুলিশের হামলার ঘটনায় আরও প্রতিবাদ জানিয়েছে গণ-অধিকার পরিষদ (নুর-রাশেদ), মঞ্চের শরিক দল বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কাস পার্টিসহ অন্য সমমনা বিরোধী রাজনৈতিক দলগুলো।

/জেডএ/এনএআর/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি