জনগণের ভোট বর্জনের কারণে সরকার দিশেহারা: মঈন খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০২৪, ১৭:৩৬আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ১৭:৩৬

দেশের জনগণের ভোট বর্জনের কারণে সরকার দিশেহারা হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। বুধবার (৩ এপ্রিল) দুপুরে কারা নির্যাতিত বিএনপি নেতাদের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, ‘আমরা দেশের কোটি কোটি মানুষকে একতরফা ভোট বর্জনের জন্য আহ্বান জানিয়েছিলাম। আমাদের আহ্বানে সাড়া দিয়ে ৯৫ ভাগ মানুষ ভোটকেন্দ্রে যায়নি। এতে সরকার দিশেহারা হয়ে পড়েছে। এই কারণে বিএনপি মহাসচিবসহ সারা দেশে হাজার হাজার নেতাকর্মীকে মামলা হামলা নির্যাতন ও গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে সরকার। জেলের ভেতরেও বিএনপি নেতাকর্মীদের ওপর দুঃসহ নির্যাতন করেছে।’

প্রথমে তিনি সদ্য কারামুক্ত যুবদল ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি এসএম জাহাঙ্গীরের উত্তরার বাসায় যান। ৩২৭টি মামলার আসামি হয়ে ৩৬৩ দিন কারাভোগের পর গত ৪ মার্চ কারামুক্ত হন জাহাঙ্গীর। পরে তিনি সদ্য কারামুক্ত  ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজেদুল মিরাজের বাসায় যান এবং দুটি পরিবারের প্রতি দলের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করেন।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের