আজিজ-বেনজীর সরকারকে ক্ষমতায় রাখতে কাজ করেছেন: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০২৪, ১৬:০২আপডেট : ২৫ মে ২০২৪, ১৬:০২

আওয়ামী লীগ সরকার সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদকে দিয়ে অসংখ্য অমানবিক কাজ করিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘শেখ হাসিনাকে ক্ষমতায় থাকার সব প্রোটেকশন দিয়েছেন সাবেক সেনাপ্রধান আজিজ। বেনজীরকে দিয়েও অসংখ্য অমানবিক কাজ করিয়েছে সরকার।

শনিবার (২৫ মে) জাতীয় প্রেসক্লাবে ‘লুটপাট, অব্যবস্থাপনা ও সঠিক পরিকল্পনার অভাবে যাত্রাপথে দুঘর্টনায় মৃত্যুর ভয়াবহতা ও জনদুর্ভোগ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার বাংলাদেশ-অ্যাব ঢাকা সেন্টার এই সভায় আয়োজন করে।

রিজভী বলেন, আজকে দেশে শেখ হাসিনাকে এক চেটিয়াভাবে ক্ষমতায় থাকার জন্য কাজ করেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ। তিনি ২০১৮ সালের মিডনাইট নির্বাচনের স্থপতি। শেখ হাসিনাকে ক্ষমতায় থাকার সব প্রোটেকশন দিয়েছেন সাবেক সেনাপ্রধান।

পুলিশের সাবেক আইজি বেনজীরের ব্যাংক হিসাব জব্দ এবং অবৈধ সম্পদ জব্দের নির্দেশ আইওয়াশ ছাড়া কিছুই নয় মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, বেনজীরকে দিয়েও অসংখ্য অমানবিক কাজ করিয়েছে সরকার।

রিজভী বলেন, সরকার চাচ্ছে জাতিকে একটি শৃঙ্খলে আবদ্ধ করতে। আজকে দেশের নাগরিকদের সব অধিকার হরণ করা হয়েছে।

অ্যাব ঢাকা সেন্টারের সিনিয়র সহসভাপতি  প্রকৌশলী মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে এবং প্রকৌশলী শাহীন হাওলাদারের সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন—  বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং অ্যাবের সভাপতি প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, অ্যাবের মহাসচিব প্রকৌশলী আলমগীর হাসিন আহমেদ প্রমুখ।

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের