বিএনপির বিদেশ বিষয়ক দুটি কমিটি গঠন, প্রধান তারেক রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২৪, ১২:৪৩আপডেট : ১৫ জুন ২০২৪, ১৩:১৫

দলের বর্তমান বিদেশ বিষয়ক কমিটি ভেঙে দিয়ে দুটি কমিটি গঠন করেছে বিএনপি। এগুলো হচ্ছে—চেয়ারপারসনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটি এবং স্পেশাল অ্যাসিসট্যান্ট টু দ্য চেয়ারপারসনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটি।

শনিবার (১৫ জুন) সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এরমধ্যে চেয়ারপারসনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই। এই কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন—ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, আলতাফ হোসেন চৌধুরী, আব্দুল আউয়াল মিন্টু,  নিতাই রায় চৌধুরী, ইসমাইল জবিউল্লাহ , হুমায়ুন কবির, সিরাজুল ইসলাম, তাজভিরুল ইসলাম।

রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত বিবৃতিতে জানানো হয়, স্পেশাল অ্যাসিসট্যান্ট টু দ্য চেয়ারপারসনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্যরা হলেন—শামা ওবায়েদ, অনিন্দ্য ইসলাম অমিত, নাসির উদ্দিন অসীম, ব্যারিস্টার নওশাদ জমির, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট আসাদুজ্জামান, আফরোজা খান রিতা, ফাহিমা নাসরিন মুন্নি, জেবা খান, নিপুন রায় চৌধুরী, খান রবিউল ইসলাম রবি, মীর হেলাল উদ্দিন, তাবিথ আউয়াল, ইশরাক হোসেন, ফারজানা শারমীন পুতুল, ইসরাফিল খসরু, আবু সালেহ মো. সায়েম (ইউকে) ও ইকবাল হোসেন বাবু (বেলজিয়াম)।

দলীয় সূত্রে জানা যায়, বিএনপির বিদেশ বিষয়ক কমিটি মূলত দলের বিদেশ নীতি ও কৌশল নিয়ে কাজ করে। বিশেষ করে নির্বাচনের সময় এলেই দেশে নিযুক্ত বিদেশি কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত বৈঠক, পরিস্থিতি ব্রিফ করা; বিশেষ দিনে অনুষ্ঠান আয়োজন করে থাকে এই কমিটি। এছাড়া বিদেশি পক্ষ বা গোষ্ঠী, সংস্থার সঙ্গে বিভিন্ন ধরনের লিয়াঁজো মেনটেইন করে চলেন কমিটির সদস্যরা। 

প্রসঙ্গত, ২০১৯ সালের ১৭ জানুয়ারি তারেক রহমানের নির্দেশে বিদেশ বিষয়ক উইং ভেঙে দিয়ে ফেব্রুয়ারিতে আমির খসরু মাহমুদ চৌধুরীকে চেয়ারম্যান করে ২১ সদস্যের ফরেইন অ্যাফেয়ার্স কমিটি পুনর্গঠন করে বিএনপি। এরপর একাধিকবার সদস্য বাড়ানো হয় কমিটিতে। ওই কমিটিতে স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু থাকলেও নতুন টিমে জায়গা হয়নি তার।

উল্লেখ্য, তারেক রহমানের নির্দেশে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতেও রদবদল আনা হয়েছে। আজ এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। ৩৯ জন নেতাকে দলের বিভিন্ন পদে নিয়োগ দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাদের অনেকে আগেও বিভিন্ন পদে দায়িত্ব পালন করছিলেন।

আরও পড়ুন- বিএনপির কেন্দ্রীয় কমিটিতে রদবদল

/এসটিএস/এফএস/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি