নয়া পল্টনে চলছে বিএনপির সমাবেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৩০আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৩১

রাজনৈতিক দমন-পীড়নের শিকার ব্যক্তিদের স্মরণে ও আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির সমাবেশ শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর নয়া পল্টনে অস্থায়ী মঞ্চে সমাবেশে কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য দিচ্ছেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের পরবর্তী করণীয় বিষয়ে বার্তা দেবেন তিনি।

 আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির সমাবেশ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সারা দেশের বিভাগীয় শহরগুলোতে আজ সমাবেশ ও র‌্যালি হচ্ছে। স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যানসহ কেন্দ্রীয় নেতারা এসব কর্মসূচিতে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন।

নয়া পল্টনের সমাবেশে বিএনপি নেতারা বিগত জুলাই-আগস্ট আন্দোলনে দলের নেতাকর্মীদের অবদান তুলে ধরেন। বক্তব্যে নিহত ছাত্র-জনতা, শ্রমিক-নারী-শিশুর ত্যাগের কথাও উল্লেখ করেন কেউ কেউ।

ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয় উল্লেখ করে বক্তব্য দেন বিএনপি নেতারা।

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
জেনার সঙ্গে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ
স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল
একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলো জামায়াত, তার এমপি পদ থাকবে না: সারজিস আলম
সর্বশেষ খবর
যন্তর মন্তরে বিক্ষোভকারীদের পাশে স্বেচ্ছাসেবী চিকিৎসকেরা
যন্তর মন্তরে বিক্ষোভকারীদের পাশে স্বেচ্ছাসেবী চিকিৎসকেরা
ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যানসহ দুই জন রিমান্ডে
ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যানসহ দুই জন রিমান্ডে
শিক্ষার্থীদের ওপর পুলিশি অ্যাকশনে বিজেপি ও শরিকদের অস্বস্তি
শিক্ষার্থীদের ওপর পুলিশি অ্যাকশনে বিজেপি ও শরিকদের অস্বস্তি
জেনার সঙ্গে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ
জেনার সঙ্গে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার