বাংলাদেশকে রক্ষা করতে হবে: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০২৪, ২১:১৮আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২১:৫৮

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের শপথ নিতে হবে, বুকের রক্ত দিয়ে হলেও বাংলাদেশকে রক্ষা করতে হবে, বাংলাদেশকে সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে হবে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর নয়াপল্টনে গণতন্ত্র দিবসের সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতির বক্তব্যে এ কথা বলেন। সভায় তারেক রহমান প্রধান অতিথির বক্তব্য রাখেন।

সমাবেশে মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে যারা আছেন তাদেরকে অনুরোধ করতে চাই, এখনও আমলাদের মধ্যে, সরকারের মধ্যে সেই ফ্যাসিবাদী সরকারের অনেক প্রেতাত্মা উসকানি দিচ্ছে। যে প্রচেষ্টা গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার সবকিছু তারা নস্যাৎ করার জন্য বসে আছেন।

সমাবেশে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রকে যদি ধ্বংস করতে চায়, আবার বিপদে ফেলতে চায় সেটা অবশ্যই প্রতিরোধ করতে হবে। বিএনপির মহাসচিব বলেন, ‘আজকে আমাদের সামনে একটা সুযোগ এসেছে, ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা সুযোগ পেয়েছি একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার। সবাইকে অনুরোধ করবো, সুযোগটা যেন হেলায় না হারাই।’

তিনি বলেন, ‘আপনারা হচ্ছেন গণতন্ত্রের ভ্যানগার্ড, পাহারাদার। সে জন্য গণতন্ত্রকে কেউ যদি ধ্বংস করতে চায়, আবার বিপথে নিতে চায়, সেখানে অবশ্যই আপনারা রুখে দাঁড়াবেন।’

‘পতিত ফ্যাসিবাদী সরকারের অনেক প্রেতাত্মা এখনও সরকারে অবস্থান করছে’ উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সতর্ক করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। গণতন্ত্রকে যদি ধ্বংস করতে চায়, আবার বিপদে ফেলতে চায় সেটা অবশ্যই প্রতিরোধ করতে হবে। গণতন্ত্র দিবসে আমাদের শপথ নিতে হবে, বুকের রক্ত দিয়ে হলেও বাংলাদেশকে রক্ষা করতে হবে, বাংলাদেশকে সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে হবে।’

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
জেনার সঙ্গে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ
স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল
একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলো জামায়াত, তার এমপি পদ থাকবে না: সারজিস আলম
সর্বশেষ খবর
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
সবার হৃদয় ছুঁয়েছে ইকন, বাবার দাফন শেষে রাতে এটিএম বুথে, সকালে এইচএসসি পরীক্ষায়
সবার হৃদয় ছুঁয়েছে ইকন, বাবার দাফন শেষে রাতে এটিএম বুথে, সকালে এইচএসসি পরীক্ষায়
‘দাম বাড়ানোর পর সব ঠিক হয়ে যাবে’, ৫ ঘণ্টায়ও গ্যাস না পেয়ে সিএনজিচালক  
‘দাম বাড়ানোর পর সব ঠিক হয়ে যাবে’, ৫ ঘণ্টায়ও গ্যাস না পেয়ে সিএনজিচালক  
প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশ ও মানুষের সেবায় কাজ করছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক
প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশ ও মানুষের সেবায় কাজ করছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা