‘গণতন্ত্র নিশ্চিত না হওয়া পর্যন্ত সবাইকে সজাগ থাকতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৮:২২আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৮:২২

বিএনপি’র ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা নিশ্চিত করা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত  ছাত্র-জনতাকে সজাগ থাকতে হবে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সভা নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন— বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। সভা সঞ্চালনা করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

সভায় বিএনপি’র ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেন, ফ্যাসিস্ট হাসিনাবিরোধী ধারাবাহিক আন্দোলনের কারিগর তারেক রহমান। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-শ্রমিক-জনতা সবাই অংশগ্রহণ করেছেন। কারও ভূমিকা খাটো করা যাবে না। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ওয়াসিম, মুগ্ধ এবং আবু সাঈদসহ নিহত শহীদদের। সবার আত্মার মাগফিরাত কামনা করছি। যতক্ষণ পর্যন্ত জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার অভিপ্রায় নিশ্চিত করা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত  ছাত্র-জনতাকে সজাগ থাকতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, বাংলাদেশিদের ঐক্যই পারবে জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে।’

সভায় আরও উপস্থিত ছিলেন— কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমানসহ প্রায় সব সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সহ-সাধারণ, সহসাংগঠনিক, সম্পাদকমণ্ডলি  উপস্থিত ছিলেন। সভার শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের