ভারতে বসে ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা: ফারুক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০২৪, ১৩:৩০আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ১৩:৩৩

বিএনপির চেয়াপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, জনগণ বলা শুরু করেছে, শেখ হাসিনা হিন্দুস্তানে বসে ষড়যন্ত্র শুরু করেছেন। শেখ হাসিনা বাংলাদেশে নেই। তবে তার প্রেতাত্মারা দেশে আবারও ষড়যন্ত্র শুরু করেছে।

বুধবার (২৭ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ছাত্র-জনতা নাগরিক ঐক্য পরিষদ আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি চট্টগ্রামে আইনজীবী নিহতের ঘটনাকে উদ্দেশ করে জয়নুল আবদিন ফারুক বলেন, ‘সামান্য একটি বিষয় নিয়ে চট্টগ্রামে আমার এক বন্ধুকে প্রাণ দিতে হয়েছে। কিছু মানুষ দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে।’  

ভারতকে উদ্দেশ করে তিনি বলেন, ‘কিসের ইঙ্গিত, কিসের আলামত? সেদিনতো দেখিনি, যেদিন আপনারা আমাদের মানুষকে কাঁটাতারে ঝুলিয়ে রেখেছিলেন। প্রতিদিন যখন মানুষকে হত্যা করে বাংলাদেশে লাশ ফেলে দিচ্ছেন। তিস্তার পানি কোনোদিনও দেননি। আমাদের ন্যায্য হিস্যা কখনোই দেননি। বাংলাদেশে আমরা সাম্প্রদায়িকতা ও অস্থিরতা চাই না। কিন্তু উস্কানি দিচ্ছে আপনার দেশে বসে থাকা শেখ হাসিনা।’

ড. মুহাম্মদ ইউনুসকে উদ্দেশ করে ফারুক বলেন, ‘আপনার ভয় নেই। এ দেশের ১৮ কোটি মানুষ আপনার সঙ্গে আছে। যারা আয়নাঘরে বন্দি ছিল, যেসব মায়ের বুক খালি হয়েছে তাদের কথা স্মরণ করে আপনি জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি জরুরি ভিত্তিতে নজরে আনেন। তা না হলে এ দেশে শেখ হাসিনার প্রেতাত্মারা আপনাকে অশান্তিতে নিয়ে গিয়ে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের ধারাকে ব্যহত করতে পারে বলে জনগণ মনে করছে।’

এ সময় লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধানসহ আয়োজক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরে উপস্থিত ছিলেন।

/এএজে/আরকে/
সম্পর্কিত
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের