দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে আওয়ামী লীগ, লন্ডনে মির্জা ফখরুল 

মুনজের আহমদ চৌধুরী, লন্ডন
০৪ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৫আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৫

নির্বাচনি ব্যবস্থাসহ দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) লন্ডন সময় রাতে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে রয়েল রিজেন্সি হলে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, ‘চিন্তা করাও যায় না কীভাবে আওয়ামী লীগ সরকার দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করে দিয়েছে। প্রতিবছর তারা ১৬ বিলিয়ন ডলার করে পাচার করেছে।’

লন্ডন সফররত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘কোনও হঠকারিতা নয় বিশৃঙ্খলা নয়, অত্যন্ত সতর্কতার সঙ্গে আমাদের সামনের দিকে পা ফেলতে হবে।’

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদের পরিচালনায় সভায় যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে কয়েকশ নেতাকর্মী অংশ নেন।

এর আগে গত শনিবার (৩০ নভেম্বর) ১০ দিনের সফরে সস্ত্রীক লন্ডনে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

/ইউএস/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি