বিজয় দিবসে স্মৃতিসৌধে সর্বোচ্চ জমায়েতের সিদ্ধান্ত বিএনপির, হচ্ছে র‌্যালি-কনসার্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০২৪, ২০:০৮আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ২১:১৩

লাখো বীর শহীদ ও লাখ লাখ মা-বোনের ত্যাগের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের মহান বিজয় দিবস উদযাপনে সর্বোচ্চ জমায়েতের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। ইতোমধ্যে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের আগামী সোমবার (১৬ ডিসেম্বর) জাতীয় স্মৃতিসৌধে গমন এবং সেখান থেকে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শায়িত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বিজয় দিবসের বিকালে মানিক মিয়া অ্যাভিনিউতে হবে কনসার্ট। ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে এই বিজয় উদযাপন করছে বিএনপি।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাজধানীর নয়া পল্টনে বিএনপির এক যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এতে দলের যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব, অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি/আহ্বায়ক/সাধারণ সম্পাদক/সদস্য সচিবরা উপস্থিত ছিলেন। সভায় মহান বিজয় দিবস এবং শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সর্বসম্মতিক্রমে নিম্নলিখিত কর্মসূচি গ্রহণ করা হয়।

সভায় ‘স্বাধীনতার ঘোষক’, দলের প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।

বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে অনুষ্ঠিত যৌথ সভায় বিভিন্ন কর্মসূচি গৃহীত হয়। এগুলোর মধ্যে রয়েছে—বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও দেশব্যাপী দলের সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন; রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ১৫ ডিসেম্বর দুপুর ২টায় আলোচনা সভা; ১৬ ডিসেম্বর বিকালে ‘সবার আগে বাংলাদেশ’-এর উদ্যোগে মানিক মিয়া অ্যাভিনিউতে (সংসদ ভবন) কনসার্ট; ১৬ ডিসেম্বর ভোরে বিএনপির জাতীয় নেতৃবৃন্দসহ সব পর্যায়ের নেতাকর্মীরা জাতীয় স্মৃতিসৌধে গমন এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও পুস্পস্তবক অর্পণ; জাতীয় স্মৃতিসৌধ থেকে ফিরে নেতাকর্মীরা জিয়াউর রহমানের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।

বিজয় দিবস উপলক্ষে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয় এবং নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় আলোকসজ্জিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হবে। দিবসটি উপলক্ষে ঢাকাসহ সারা দেশে দলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। 

১৪ ডিসেম্বর সকাল ৯টায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিরপুরে শহীদ বুদ্ধিজীবী মাজারে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা ও পুষ্পার্ঘ্য অর্পণ করবেন।

সভায় মহান বিজয় দিবস এবং শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে যৌথ সভায় গৃহীত কর্মসূচি সফল করতে দলের ঢাকাসহ সারা দেশের নেতাকর্মীদের আহ্বান জানানো হয়।

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি