জিয়াউর রহমান প্রথম বাংলাদেশ থেকে বিদেশে শ্রমশক্তি পাঠিয়েছিলেন: আলাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২৫, ১৪:৪৪আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫, ১৪:৪৪

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, জিয়াউর রহমান প্রথম মানুষ, যিনি বাংলাদেশ থেকে শ্রমশক্তি বিদেশে পাঠিয়েছিলেন। প্রথম ৬ হাজার শ্রমিককে প্রবাসে পাঠিয়েছিলেন তিনি। রেমিট্যান্সের শক্ত ভিত্তি শুরু হয়েছিল তার হাত দিয়ে।

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার (২৫ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে জিয়া পরিষদের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আলাল বলেন, ‘জিয়াউর রহমান ব্যক্তিগত, পারিবারিক ও সমাজ জীবনে কর্মজীবী মানুষ হিসেবে অবদান রেখেছেন। একজন মায়ের মায়া-মমতা যেমন কপি হয় না, তেমনই জিয়াউর রহমানের আদর্শও কপি হয় না।’

যুবদলের সাবেক এই সভাপতি বলেন, ‘আজ দেশ সংস্কারে উত্তাল হয়েছে। দুই বছর আগে সংস্কারের প্রস্তাব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা জাতির সামনে উত্থাপন করি। আজ যারা শিক্ষার্থী বন্ধুরা আছেন, আপনারা ভালো ভালো কাজ করে জাতিকে ঐক্যবদ্ধ করেন ঠিক আছে। কারণ সম্মিলিত শক্তিই দেশের শক্তি। সেই শক্তিকে মুরব্বিদের বিরুদ্ধে ব্যবহারের চেষ্টা করবেন না, বরং এ শক্তি দেশ গড়ার কাজে লাগান। নিজেদের নেতৃত্বকে বিকাশিত করুন ভালো হবে।’

/এএইচএস/আরকে/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি