নির্বিঘ্নে ঈদযাত্রার আহ্বান শিমুল বিশ্বাসের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০২৫, ২১:২০আপডেট : ১২ মার্চ ২০২৫, ২১:২০

বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়কারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, আওয়ামী স্বৈরশাসকের সময় ঈদ যাত্রায় জনগণের জীবন অসহনীয় হয়ে পড়েছিল। বিশেষ করে বিভিন্ন এলাকায় পরিবহন চাঁদাবাজিসহ সমন্বয়হীন ট্রাফিক ব্যবস্থার কারণে ভোগান্তিতে পড়তো যাত্রীরা।

বুধবার (১২ মার্চ) বিকালে মহাখালী বাস টার্মিনালে আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করার জন‍্য আন্তঃমন্ত্রণালয় সভায় গৃহীত সিদ্ধান্তের আলোকে করণীয় নির্দেশনা সভায় তিনি এসব কথা বলেন।

শিমুল বিশ্বাস বলেন, ‘ঈদকে কেন্দ্র করে প্রতারক চক্র এবং চুরি-ছিনতাই, মলম পার্টির প্রবণতা বেড়ে যায়। তাই জানলমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে।’

সভায় আরও বক্তব্য রাখেন– পুলিশের অতিরিক্ত কমিশনার সরোয়ার হোসেন, ডিআইজি সুফিয়ান, মালিক সমিতির সাইফুল ইসলাম, আব্দুল বাতেন, শ্রমিক ফেডারেশনের আব্দুর রহিম বক্স প্রমুখ।

সভায় এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন করার জন্য মহাখালী, গাবতলী, সায়দাবাদ, গুলিস্তান, ফুলবাড়িয়া, সদরঘাট, কমলাপুর স্টেশনসহ ঢাকা নগরীর গুরুত্বপূর্ণ স্থান সিসিটিভি ও ইলেকট্রনিক মনিটরিংয়ের আওতায় আনার আন্তঃমন্ত্রণালয় সভায় গৃহীত সিদ্ধান্তের কথা সবাইকে জানানো হয়। ঈদের আগেই জরুরি ভিত্তিতে রাজধানীর সব বাস টার্মিনাল এই মনিটরিং ব্যবস্থার আওতায় আনা হচ্ছে বলেও উল্লেখ করা হয়।

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী