রোহিঙ্গা ইস্যু নিয়ে শেখ হাসিনার সরকার রাজনীতি করেছে: ফারুক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০২৫, ১৬:৫০আপডেট : ১৪ মার্চ ২০২৫, ১৬:৫০

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, বাংলাদেশে এখন জাতিসংঘের মহাসচিব এসেছেন। আপনি (ড. ইউনূস) তাকে বলে দেবেন, শেখ হাসিনা রোহিঙ্গাদের নিয়ে রাজনীতি করে টাকা কামিয়েছে। আপনি মহাসচিবকে আরও বলেন দেবেন, তারেক রহমান ও খালেদা জিয়ার হারাবার কিছু নেই। 

শুক্রবার (১৪ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। ‘বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় অপতথ্য ও অপপ্রচার বন্ধের দাবিতে’ ওই সমাবেশ করা হয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে জয়নুল আবদিন ফারুক বলেন, ‘আপনি যদি বাংলাদেশের মানুষকে ভালোবাসতেন, তাহলে শেখ হাসিনার মতো ফ্যাসিস্টকে সমর্থন দিতেন না। বাংলাদেশকে নিয়ে ভারতের ষড়যন্ত্র আর সহ্য করা হবে না। ভারতের স্বার্থ রক্ষা করতে গিয়ে বাংলাদেশকে মরুভূমি করেছে শেখ হাসিনা। এ দেশের মাটিতে হাসিনার সবে অপকর্মের বিচার হবে।’

তিনি বলেন, ‘এই অর্জিত স্বাধীনতার মধ্য দিয়ে সামনে যে সরকার আসবে, তারা যদি হাসিনার মতো ফ্যাসিবাদী শাসনব্যবস্থা কায়েম করে, আমরা সেটি মেনে নেবো না। আমরা আবারও রাজপথে লড়াই করবো।’ এ সময় মাগুরার সেই শিশুর ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দ্রুত নির্বাচনের দাবি জানান বিএনপির এই নেতা।

আয়োজক সংগঠনের সভাপতি এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন– বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতারা।

/এএজে/আরকে/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী