ইশরাককে ফুলেল শুভেচ্ছা মির্জা আব্বাসের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০২৫, ২০:২৭আপডেট : ৩০ মার্চ ২০২৫, ২০:২৭

আদালতের রায়ে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন অবিভক্ত ঢাকা সিটির সাবেক মেয়র ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

এসময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী ও মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাস এবং সাবেক কাউন্সিলর মির্জা খোকন।

রবিবার (৩০ মার্চ) রাজধানীর শাহজাহানপুরে মির্জা আব্বাসের নিজ বাসভবনে এ শুভেচ্ছা জানান তিনি।

এরআগে গত ২৭ মার্চ আদালতের রায়ে মেয়র পদ ফিরে পাওয়ার পর মির্জা আব্বাসের বাসায় দোয়া নিতে যান ইশরাক হোসেন।

এ সময় মির্জা আব্বাস বলেন, প্রয়াত সাদেক হোসেন খোকা আমার বন্ধু ছিলো। ইশরাক আমার সন্তানের মতো। আমি বিশ্বাস করি, ইশরাকের নেতৃত্বে ঢাকা সিটি করপোরেশন ঘুরে দাঁড়াবে। নগরবাসীর দীর্ঘদিনের নাগরিক সমস্যা, যানজট, ড্রেনেজ, স্যুয়ারেজ, অবৈধ দখল মুক্ত করে নাগরিক জীবনে সব সুবিধা নিশ্চিত করতে সক্ষম হবে।

তিনি বলেন, সিটি নির্বাচনের সময় আওয়ামী লীগ ভোট কারচুপি করে ইশরাকের জয় ছিনিয়ে নেয়। আদালতের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। এজন্য শুকরিয়া জানাই।

/এমকে/এমএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের