অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতি পূরণ করবে, প্রত্যাশা মির্জা ফখরুলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০২৫, ১২:২৩আপডেট : ৩১ মার্চ ২০২৫, ১২:৪৩

অন্তর্বর্তী সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৩১ মার্চ) বেলা ১১টায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।  

মির্জা ফখরুল বলেন, ‘ভোট ও ভাতের অধিকারের জন্য গত ১৫ বছরের যে সংগ্রাম, তা যেন পূরণ হয়।’

তিনি বলেন, ‘বিগত গণতান্ত্রিক আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।’ সবাই যেন আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করতে পারেন সেই কামনা করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ‘গেলো ১৫ বছর আর এবারের ঈদের মধ্যে অনেক পার্থক্য। কারণ এবার মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করতে পারছে দেশের মানুষ।’ খালেদা জিয়া ও তারেক রহমান যেন শিগগিরই দেশে ফিরতে পারেন তিনি সেই দোয়া করেন।

এ সময় আরও ছিলেন– স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান ও যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

/এমকে/আরকে/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি