ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, এমন ফাজলামো বাদ দেন: দুদু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০২৫, ১৮:৪৭আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ১৯:৪৯

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বাংলাদেশে কী করবেন কী করবেন না; সেটা বড় কথা নয়। বাংলাদেশের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার জন্য একটি নির্বাচনি রোডম্যাপ ঘোষণা করেন। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে—এ ধরনের ফাজলামো বাদ দেন। কোন দিন কোন মাসে কোন বছরে  নির্বাচন হবে তা নির্দিষ্ট করে বলেন।

শুক্রবার (১৮ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদের উদ্যোগে বিএনপি নেতা ইলিয়াস আলীসহ গুম হওয়া নেতাকর্মীদের সন্ধানের দাবিতে এক যুব সমাবেশে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, এই সরকারের কাজ-কামে দেশবাসী উদ্বিগ্ন। তারা আসলে কী চায় তা বোঝা যায় না। বিএনপিকে ঠেকানোর জন্য, যাতে বিএনপি দেশের জনগণের সমর্থন আদায় করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে না পারে, সেজন্যে নির্বাচনকে এড়িয়ে যাওয়া হচ্ছে বলে আমরা মনে করি। গত ১৫ বছর যারা বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছে তাদের কোনও না কোনোভাবে রক্ষা করা হচ্ছে, কোনও না কোনোভাবে ষড়যন্ত্র করার সুযোগ দেওয়া হচ্ছে বলেও আমরা মনে করি।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে সাবেক এই সংসদ সদস্য বলেন, বিচার করবেন কী করবেন না তা আমরা বুঝে গেছি। ৮ মাস হয়ে গেলো এখনও বিচারের তেমন অগ্রগতি নাই। ইলিয়াস আলী শুধু বিএনপির নেতাই নয়, তিনি একজন সংসদ সদস্য ছিলেন। প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টা আছে তারা কেউ তার বাসায় যায়নি। অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা হওয়ার ৫ মাস পরে আয়নাঘরে গিয়েছিলেন। কিন্তু যারা গুম হয়েছেন তাদের বাসায় যাননি কেন? গুম-খুনের বিচারের উদ্যোগ নেন। যারা লুটপাট করেছে, বিদেশে টাকা পাচার করেছে, তাদের আইনের আওতায় আনেন।

আয়োজক সংগঠনের আহ্বায়ক কামাল আহমেদের সভাপতিত্বে যুব সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমাতুল্লাহ প্রমুখ।

/এএজে/এমএস/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী