ছোট ভাইয়ের বাসায় খালেদা জিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মে ২০২৫, ২১:৫৭আপডেট : ১০ মে ২০২৫, ২২:০০

ছোট ভাই  শামীম ইস্কান্দারের বাসায় গেলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার (১০ মে) রাত সাড়ে ৯টার পর শামীম ইস্কান্দারের গুলশান-২ এর বাসার যান তিনি। 

এদিন রাত পৌনে ১০টার দিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান। 

তিনি জানান, এটা একটা পারিবারিক অনুষ্ঠান। 

দলীয় সূত্র জানায়, ক্যান্টনমেন্টের বাসা থেকে উচ্ছেদের পর শামীম ইস্কান্দরের বাসায় উঠেছিলেন খালেদা জিয়া। বহু বছর পর আজ গেলেন এই বাসায়।

গাঢ় নীল রঙের একটি শাড়ি পরে বেরিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। নিজের বাসভবন ফিরোজা থেকে তিনি বের হওয়ার সময় গাড়ির দুই পাশে নেতাকর্মীরা তার নামে স্লোগান দিয়েছেন। 

লন্ডনে চিকিৎসা শেষে গত ৬ মে ঢাকায় ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। কাতারের আমিরের দেওয়া বিমানে চড়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। 

খালেদা জিয়ার দেশে ফেরা উপলক্ষে বিএনপির নেতাকর্মীরা বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত পথে পথে উচ্ছ্বাস করেন। তাদের ভালোবাসায় সিক্ত হয়ে গুলশানে নিজের বাসভবনের সামনে গাড়ি থেকে নেমে হেঁটে ভেতরে প্রবেশ করেন বিএনপি চেয়ারপারসন।

/এসটিএস/আরআইজে/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম