ইশরাক বললেন ‘মুলা দেখিয়ে গাধা বশ করা যায়, আমাদের না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০২৫, ১৪:০২আপডেট : ২২ মে ২০২৫, ১৪:০২

বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, ‘মুলা দিয়ে গাধা বশ করা যায়, আমাদের না।’ এসময় দুই উপদেষ্টার পদত্যাগ না করা পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দেন তিনি।

মেয়র পদে হাইকোর্টের রায় পক্ষে আসার পর বৃহস্পতিবার (২২ মে) দুপুর ১টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ মন্তব্য করেন।

ইশরাক লিখেন, আন্দোলনকারী ভাইদের বলবো— এসব মুলা দিয়ে গাধা বশ করা যায়, আমাদের না। দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টার পদত্যাগের খবর না আসা পর্যন্ত চলছে লড়াই চলবে। রাস্তা তো ছাড়বেন না। আরও বিস্তৃত করতে হবে।

এর আগে, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথ পড়ানোর বিষয়ে ইশরাকের পক্ষে রায়ের খবরে যমুনা ও মৎস্য ভবন মোড়ে মিছিল নিয়ে শামিল হন কয়েক হাজার নেতাকর্মী। এখনও তারা সেখানে অবস্থানে রয়েছেন। ইশরাকের পক্ষে ও উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ চেয়ে স্লোগান দিচ্ছেন তারা।

/এমকে/এমএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের