লন্ডন বৈঠকে নির্বাচনি অনিশ্চয়তা কেটেছে: জাতীয়তাবাদী সমমনা জোট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০২৫, ১৯:৫৮আপডেট : ১৪ জুন ২০২৫, ১৯:৫৮

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন বৈঠকের মধ্য দিয়ে জাতীয় নির্বাচন নিয়ে সৃষ্টি হওয়া ধোঁয়াশা দূর হয়েছে বলে মনে করে জাতীয়তাবাদী সমমনা জোট।

শনিবার (১৪ জুন) সকালে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে জোটের শীর্ষ নেতারা একথা বলেন।

জোট থেকে বলা হয়, রমজানের আগেই নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত দেশের মানুষের জন্য স্বস্তির বার্তা ও আশার আলো এনেছে। দুই নেতার বৈঠকে সংস্কার, বিচার ও নির্বাচন ইস্যুতে গঠনমূলক অগ্রগতি হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছে জোট।

বিবৃতিতে আরও বলা হয়, বৈঠকের ফলে একটি বোঝাপড়ার ভিত্তি তৈরি হয়েছে এবং রাজনৈতিক দল ও জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথ উন্মুক্ত হয়েছে।

বিবৃতিতে সই করেন জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার খন্দকার লুৎফর রহমান, গণদলের এটিএম গোলাম মাওলা চৌধুরী, সাম্যবাদী দলের ডা. সৈয়দ নুরুল ইসলাম, ন্যাপের এমএন শাওন সাদেকীসহ ১১ দলের শীর্ষ নেতারা।

/জেডএ/আরআইজে/
সম্পর্কিত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ