বিএনপির চেয়ারপারসনের জন্য নিষ্পাপ শিশুদের দোয়া নিশ্চয়ই কবুল হবে: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
০৪ ডিসেম্বর ২০২৫, ১২:৪৬আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ১৩:০৮

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য শিশুদের দোয়া নিশ্চয়ই মহান আল্লাহ কবুল করবেন। কারণ তারা নিষ্পাপ।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে রাজধানীর আদাবরের জামিয়া আরাবিয়া আহসানুল উলূম মাদ্রাসা ও এতিমখানায় জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালক দলের আয়োজনে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার আরোগ্য কামনায় কোরআন তেলাওয়াত ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় শিশুদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়।

রিজভী বলেন, আমরা এমন একজন মানুষের জন্য দোয়া করছি, যিনি সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে ও মানুষের কাছে  ওয়াদা করে কখনও ভঙ্গ করেন নি। তিনি রাজনীতিতে আসার দিন থেকেই মানুষের কল্যাণ, তাদের সুখ-দুঃখের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। তাকে দেশ ছেড়ে চলে যেতে প্রলোভন দেখানো হয়েছিল। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করে দেশের স্বাধীনতা ও মানুষের অধিকার রক্ষার পথেই থেকেছেন।

বিএনপির এই নেতা অভিযোগ করে বলেন, গণতন্ত্র ও নাগরিক অধিকার রক্ষার জন্য বিএনপির চেয়ারপারসনকে দীর্ঘ সময় ধ্বংসপ্রাপ্ত কারাগারে বন্দি রাখা হয়েছিল। তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি। এমনকি তার খাবারে বিষ প্রয়োগের বিষয়েও মানুষের মনে সন্দেহ রয়েছে। একটি সুস্থ মানুষ হেঁটে হেঁটে কারাগারে গিয়ে আড়াই বছর পর হুইলচেয়ারে করে বেরিয়ে আসেন—এ দৃশ্য দেশবাসী আজও ভুলতে পারেনি।

তার চোখের অস্ত্রোপচারসহ নানা শারীরিক জটিলতায়ও তাকে সঠিক চিকিৎসা দেওয়া হয়নি। তবুও তাকে মাটি ও মানুষের সম্পর্ক থেকে বিচ্ছিন্ন করা যায়নি। তাই আজ সারা দেশের মানুষ তার জন্য কাঁদছে। মাদ্রাসার এতিম শিশুরাও তার জন্য দোয়া করছে। তিনি শুধু একটি দলের নন। নানা রাজনৈতিক দল, পেশাজীবী, আলেম-ওলামা এবং বিভিন্ন রাষ্ট্রনায়করাও তার সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম স্বপন, যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. জাহাঙ্গীর কবির, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুর রহমান জাহিদ, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ওমর ফারুক কাওসার, ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আওয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, মাসুদুর রহমান মাসুদ, তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি ইমাম হোসাইন, রিকশা-ভ্যান ও অটো চালক দলের সমন্বয়ক আরিফুর রহমান তুষার, আহ্বায়ক অধ্যাপক মো. আশফাকুল ইসলাম সরকার (মনু) ও সদস্য সচিব অ্যাডভোকেট মো. মাহফুজুর রহমানসহ দলীয় নেতারা।

/এমকে/এমকেএইচ/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি