তারেক রহমানের সংবর্ধনাস্থলে নতুন চারা রোপণ করলো বিএনপি  

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৭ ডিসেম্বর ২০২৫, ১৫:৩১ আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ১৫:৩১

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত সংবর্ধনাস্থলে জনসমাগমের কারণে ক্ষতিগ্রস্ত হওয়া গাছগুলোর ক্ষতি পুষিয়ে নিতে বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বিএনপি। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে রাজধানীর ৩০০ ফিট মহাসড়কের ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’ এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করা হয়। 

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং দলের কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক নিজ হাতে গাছের চারা রোপণের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 

চারা রোপণ শেষে আমিনুল হক বলেন, “বিশাল জনসমাগমের কারণে এই সড়কের কিছু গাছ ও চারা ক্ষতিগ্রস্ত হয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সেই ক্ষতি পূরণ করতে আমরা নিমসহ বিভিন্ন ফলদ ও বনজ গাছ রোপণ করছি। ইতোমধ্যে নার্সারি থেকে ২০০ থেকে ৩০০টি চারা সংগ্রহ করা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী আরও গাছ লাগানো হবে।”

তিনি আরও উল্লেখ করেন, পরিবেশ রক্ষা ও দেশের সৌন্দর্য সংরক্ষণ করা বিএনপির সামাজিক দায়িত্বের অংশ। বিএনপি অতীতেও এ ধরনের সামাজিক কার্যক্রম করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। 

ত্রয়োদশ জাতীয় নির্বাচন প্রসঙ্গে আমিনুল হক বলেন, “বাংলাদেশ সবার। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠায় বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করবে। তারেক রহমানের ঘোষিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের জন্য রাজনীতি করার অঙ্গীকার রয়েছে বিএনপির।” 

বৃক্ষরোপণের পাশাপাশি তারেক রহমানের আগমন উপলক্ষে লাগানো বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণের কাজও শুরু হয়েছে। আমিনুল হক জানান, নগরের পরিচ্ছন্নতা বজায় রাখতে তারা পর্যায়ক্রমে এই অপসারণ কার্যক্রম অব্যাহত রাখবেন। এর আগে গত শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল থেকেই তার নেতৃত্বে সংবর্ধনাস্থল ও এর আশপাশের এলাকায় ব্যাপক বর্জ্য অপসারণ কর্মসূচি পরিচালনা করা হয়েছিল। 

কর্মসূচিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন। তারা সড়কের ডিভাইডার ও আশপাশের ফাঁকা জায়গায় নতুন চারা রোপণে অংশ নেন।   

/এমকে/এসটি/ 
সম্পর্কিত
আরেক বন্দর দিয়ে শেখ হাসিনা দেশে ঢুকবেন—খবরে বিএনপির মশাল মিছিল
‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি থেকে পদত্যাগ করা নেতা গ্রেফতার
বহিষ্কৃত ১০ নেতাকে দলে ফেরালো যুবদল, যেসব কারণে হয়েছিলেন বহিষ্কার
সর্বশেষ খবর
ভাটারা থেকে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার ২
ভাটারা থেকে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার ২
কাশ্মীরের প্রথম কেবল-স্টেড রেলসেতু পেরোলো বন্দে ভারত
কাশ্মীরের প্রথম কেবল-স্টেড রেলসেতু পেরোলো বন্দে ভারত
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
আমির হোসেন আমুর পিএস শাহিন গ্রেফতার
আমির হোসেন আমুর পিএস শাহিন গ্রেফতার
সর্বাধিক পঠিত
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
ডিসেম্বরে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর, জবাবে যা বললেন রিজভী
ডিসেম্বরে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর, জবাবে যা বললেন রিজভী
আজ আবারও বসছে মজুরি বোর্ড
আজ আবারও বসছে মজুরি বোর্ড