ঈদে পরিবহন সেক্টরে চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া কঠোরভাবে দমন করা হবে: শিমুল বিশ্বাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০২৬, ১৭:৪৩আপডেট : ০৭ মার্চ ২০২৬, ১৭:৪৩

জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, “ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। কোনও ধরনের যাত্রী হয়রানি বরদাশত করা হবে না। পরিবহন সেক্টরে চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া কঠিন হস্তে দমন করা হবে।”

শনিবার (৭ মার্চ) বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিমুল বিশ্বাস বলেন, “দেশের শিল্প ও কলকারখানায় দীর্ঘদিন নিয়োগ বন্ধ রয়েছে। এসব শূন্যস্থানে নিয়োগ দিয়ে কর্মসংস্থানের সুযোগ করে দিতে হবে। আর যোগ্যতার ভিত্তিতে এসব নিয়োগ দিতে বর্তমান গণতান্ত্রিক সরকার বদ্ধপরিকর।” 

তিনি বলেন, “দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও অবাধ ভোটের মাধ্যমে গঠিত এ সরকারকে দেশের শ্রমিক সমাজ অকুণ্ঠ সমর্থন করবে। শ্রমিক দলের কোনও নেতাকর্মী অনৈতিক কাজ করবে না এবং করতেও দেবে না। আর যদি কেউ অন্যায় কাজ করে তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

/এমকে/এবিএম/
সম্পর্কিত
শেষ মুহূর্তে কুড়িগ্রামের সেই তিন ইউনিয়নে বিএনপির কাউন্সিল স্থগিত
বিএনপির দুই পক্ষের সংঘর্ষে এমপির গাড়ি ভাঙচুর
বন্যার্তদের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বশেষ খবর
ডিএসসিসির অভিযানে দখলমুক্ত হলো ফুটপাত
ডিএসসিসির অভিযানে দখলমুক্ত হলো ফুটপাত
রাজধানীতে অ‌তি বৃ‌ষ্টি‌তে ভে‌ঙে পড়‌লো ভব‌নের রে‌লিং 
রাজধানীতে অ‌তি বৃ‌ষ্টি‌তে ভে‌ঙে পড়‌লো ভব‌নের রে‌লিং 
চট্টগ্রামের বন্যা পরিস্থিতি তদারকি ও পুনর্বাসন পরিকল্পনার দায়িত্বে প্রতিমন্ত্রী অমিত 
চট্টগ্রামের বন্যা পরিস্থিতি তদারকি ও পুনর্বাসন পরিকল্পনার দায়িত্বে প্রতিমন্ত্রী অমিত 
পাঁচ জেলায় ভূমিধসের শঙ্কা 
পাঁচ জেলায় ভূমিধসের শঙ্কা 
সর্বাধিক পঠিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
জুলাই স্মৃতি জাদুঘর পরিচালনায় নতুন কমিটি
জুলাই স্মৃতি জাদুঘর পরিচালনায় নতুন কমিটি
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
ফোন চার্জ দেওয়ার ১০ ভুল অভ্যাস, যা কমিয়ে দেয় ব্যাটারির আয়ু
ফোন চার্জ দেওয়ার ১০ ভুল অভ্যাস, যা কমিয়ে দেয় ব্যাটারির আয়ু
এখনও অন্ধকারে জাপান গার্ডেন সিটির ৯ ভবন
এখনও অন্ধকারে জাপান গার্ডেন সিটির ৯ ভবন