‘গুপ্ত’ নিয়ে সংসদে হইচই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০২৬, ১৯:২৪আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ২১:০৯

‘গুপ্ত’ লেখাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে গতকাল মঙ্গলবার। এরপর থেকে বিষয়টি নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। শেষ পর্যন্ত ‘গুপ্ত’ কথাটি গিয়ে ঠেকেছে জাতীয় সংসদেও। বিষয়টি নিয়ে সংসদে উত্তেজনাও দেখা গেছে, হয়েছে হইচইও।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৯তম দিন বুধবার (২২ এপ্রিল) বিকালে সরকারদলীয় সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁঞা বলেন, “শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার জন্য সরকার কাজ করে যাচ্ছে। কিন্তু, অত্যন্ত দুর্ভাগ্য যে আমাদের এই সংসদের বিরোধী দলের ভাইয়েরা সংসদের ভেতরে এবং বাইরে এই সরকারকে নাজেহাল করার জন্য যে চক্রান্ত চালাচ্ছে, যে চক্রান্তের ভূমিকায় অবতীর্ণ হয়েছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় দাঁড়িয়ে এই সংসদ সদস্য বলেন, “৭১ সালের স্বাধীনতা যুদ্ধকে তারা মেনে নিতে পারে নাই। যারা ৭১ সালের স্বাধীনতাকে মেনে নিতে পারে না, তারা বাংলাদেশের উন্নয়ন চাইতে পারে না। ৭১ সালে জন্ম হওয়া বাংলাদেশকে তারা মেনে নিতে পারে নাই বলে আজকে সদ্যোজাত সরকারের বিরুদ্ধে কাজ করছে।”

স্পিকারের উদ্দেশে তিনি বলেন, “আপনি শুনেছেন চট্টগ্রামে গতকাল সিটি কলেজে ছাত্রদলের ওপর হামলা করেছে কারা? শিবির। কী অপরাধ ছিল ছাত্রদলের? ছাত্রদল শুধু বলেছে গুপ্ত। ছাত্রদল লিখেছে গুপ্ত, সেই জন্যই তারা গুপ্ত শব্দকে উল্লেখ করে ছাত্রদলের ওপর হামলা করেছে, বাংলাদেশের গণতন্ত্রের ওপর আঘাত করেছে। আজকে আমাদের বিরোধী দলের ভাইয়েরা ক্ষেপে উঠেছেন, এই সংসদে গণতান্ত্রিকভাবে কথা বলার অধিকার দিতে চায় না। চট্টগ্রামের ছাত্রদল কী কথা বলেছে, গুপ্ত বলেছে। এই সংসদে আমরা নির্বাচিত হয়ে আসছি কথা বলার জন্য। বিরোধী দলের ভাইয়েরা আজকে কণ্ঠ চিপে ধরতে চায় ফ্যাসিস্টের মতো।”

আব্দুল ওয়াদুদ ভুঁঞা বলেন, “আমি বলতে চাই, আজকে সংসদে আমাদের সম্মানিত বিরোধী দলের সংসদ সদস্যরা যে আচরণ দেখাচ্ছেন, এতে মনে হচ্ছে বাংলাদেশে আগামী দিনে সুষ্ঠু ধারার রাজনীতি তারা করতে দেবেন না, এটাই প্রতীয়মান হচ্ছে। বিরোধী দলকে আমি এটাও বলে দিতে চাই—আমাদের যারা ভোট দিয়েছেন তারা আঙুল চুষবেন না, বসে থাকবেন না। তারা প্রতিবাদ করবেন, আমাদের ভোটাররা তাকিয়ে থাকবেন না। অতএব, আমি তাদের সবিনয়ে অনুরোধ করবো, সরকারকে সাহায্য করুন।”

এ সময় স্পিকার বলেন, “রাজনৈতিক দলের, বিভিন্ন দলের বিভিন্ন মতাদর্শ থাকতে পারে, তাদের কথাবার্তার সবাই সবটাই পছন্দ হবে এমন কোনও বিষয় নয়। কিন্তু, অনুগ্রহ করে শুনুন, আমার কথাটি শুনুন। এখন আপনাদের একজন বক্তাকে আমি দিচ্ছি। উনি (বিরোধীদলীয় নেতা) যা যা বলেছে প্রয়োজন হলে তারা আপনারা জবাব দিতে পারবেন। বক্তব্যের মাধ্যমে জবাব দেন। একজন বক্তাকে বক্তব্যের সময় অনুগ্রহ করে ডিস্টার্ব করবেন না।”

স্পিকার বিরোধীদলীয় সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল বারী সর্দারকে কথা বলার জন্য আহ্বান জানালে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান উঠে দাঁড়ান। তখন স্পিকার বলেন, “বিরোধী দলের নেতা বলেন। কিন্তু এই বক্তব্যের মাধ্যমেই জবাব দিবেন, এটাই আমরা আশা করি। কাউকে ডিস্টার্ব করবেন না।”

শফিকুর রহমান বলেন, “প্রথমে আমি তীব্র প্রতিবাদ জানাই। এখানে যে অসংসদীয় ভাষা ব্যবহার করা হয়েছে এটা এক্সপাঞ্জ করা হোক। একজন সংসদ সদস্য সংসদের ভিতরে দাঁড়িয়ে যে হুমকির ভাষায় কথা বললেন, আমরা এতে আঘাত পেয়েছি এবং আমরা আমাদের ক্ষোভ প্রকাশ করছি। জনগণ বসে থাকবে না মানে কী? তিনি কি উসকাইয়া দিচ্ছেন জনগণকে? বিশৃঙ্খলার দিকে? এগুলা সংসদীয় আচরণ না।”

এ সময় স্পিকার বলেন, “আমরা পরীক্ষা করে দেখবো, যদি কোনও অসংসদীয় ভাষা থাকে সেটা আমরা এক্সপাঞ্জ করবো, যদি থাকে। আর দ্বিতীয়ত, এটা তো বাংলাদেশের রাজনীতির ভাষা। আমরা চুপ করে থাকবো না, এগুলো তো শত বছর ধরে রাজনীতিবিদরা বলে এসেছেন। আপনারা যখন বক্তৃতা দেবেন তখন এর জবাব দেবেন।”

পাহাড়ে কৃষি বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজ চান সংসদ সদস্য

পাহাড়ের জনগণকে ধন্যবাদ জানিয়ে আবদুল ওয়াদুদ ভুঁঞা বলেন, “আমি পাহাড়ের জনগণকে ধন্যবাদ জানাতে চাই। পাহাড়ের জনগণ পাহাড়ি বাঙালি সবাই আমাকে তৃতীয়বারের মতো নির্বাচিত করেছে। সেই পাহাড়ের গণমানুষের জন্য, পাহাড়ের শান্তি প্রতিষ্ঠার জন্য আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। সেখানে কৃষি বিশ্ববিদ্যালয় অত্যন্ত জরুরি। পার্বত্য জেলার মানুষের চিকিৎসায় কষ্ট দিতে অসহায় লাগে। টারশিয়ারি লেভেলের বিশেষায়িত হাসপাতাল ও মেডিক্যাল কলেজ স্থাপন করার জন্য আমি আবেদন জানাচ্ছি।”

বন রক্ষার উল্লেখ করে তিনি বলেন, “বন একটা সম্পদ, আমাদের দেশের এবং জাতির। বিগত আওয়ামী লীগ সরকার বনকে উজাড় করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। সেই বনকে রক্ষার জন্য একটি বন গবেষণাকেন্দ্র অত্যন্ত জরুরি, যা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে।”

/এসএমএ/এবিএম/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বিএনপি জনগণের রায়ের সঙ্গে প্রতারণা করেছে: এটিএম আজহার
মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড ও প্রাণহানির ঘটনায় জামায়াত সেক্রেটারির শোক
সর্বশেষ খবর
কমলা রঙের শাড়িতে নজর কাড়লো নীতা আম্বানির জমকালো নেকলেস
কমলা রঙের শাড়িতে নজর কাড়লো নীতা আম্বানির জমকালো নেকলেস
আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ
আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ
মিউনিখের পর ন্যু ক্যাম্প, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ভেন্যু ঘোষণা
মিউনিখের পর ন্যু ক্যাম্প, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ভেন্যু ঘোষণা
নগর স্বাস্থ্যব্যবস্থা নতুনভাবে ঢেলে সাজাচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
নগর স্বাস্থ্যব্যবস্থা নতুনভাবে ঢেলে সাজাচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ