বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীকে জাতীয়তাবাদী সমমনা জোটের শুভেচ্ছা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩১ আগস্ট ২০২৬, ১৭:৫৪আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ১৭:৫৪

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক জোট জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতারা।

সোমবার (৩১ আগস্ট) জোটের শীর্ষ নেতারা রুহুল কবির রিজভীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।  

এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) সভাপতি ব্যারিস্টার নাসিম খান, জোটের মুখপাত্র ও বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি চেয়ারম্যান এস এম শাহাদাৎ, গণদল চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এ টি এম গোলাম মাওলা চৌধুরী, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী, ন্যাশনাল পিপলস পার্টি, চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি চেয়ারম্যান আবদুল্লাহ-আল-হারুন (সোহেল), ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস, জাগপার একাংশের সভাপতি জাকির হোসেন রিয়াজ, এনডিপি মহাসচিব জামিল আহমেদ, বাংলাদেশ ন্যাপ মহাসচিব ইঞ্জি. আব্দুল বারেক, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি মহাসচিব সাইফুল ইসলাম, বিএমএল মহাসচিব রেজওয়ান মর্তুজা, ডিএল সহ-সভাপতি মাহবুব আলম ও এনপিপি যুগ্ম-মহাসচিব সোহেল রানা। 

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, জাতীয়তাবাদী সমমনা জোট ফ্যাসিস্ট শেখ হাসিনা পতনের আন্দোলনে বিএনপির সঙ্গে থেকে আন্দোলনকে বেগবান করেছিল। তিনি আশা করেন, বর্তমানে গণতন্ত্রকে সুদৃঢ় করতে জাতীয়তাবাদী সমমনা জোট অতীতের ন্যায় বিএনপির পাশে থেকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করবেন।  

জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ব্যারিস্টার নাসিম খান বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে দেশকে সম্বৃদ্ধশালী করতে এই জোট বিএনপির পাশে থাকবে।  

/এমকে/এসটি/ 
সম্পর্কিত
ছাত্রদলের দুই নেতা বহিষ্কার
ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে মেলার আয়োজন করছে জিয়াউর রহমান ফাউন্ডেশন
স্বৈরাচারী শক্তি জনগণকে দমনে গণমাধ্যমকে নিয়ন্ত্রণের হাতিয়ার বানায়: রিজভী
সর্বশেষ খবর
আগস্টে বেড়েছে খুন-অপহরণ: এমএসএফ
আগস্টে বেড়েছে খুন-অপহরণ: এমএসএফ
আইপিইউর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও সমৃদ্ধ করার আশাবাদ
আইপিইউর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও সমৃদ্ধ করার আশাবাদ
চীনের সহযোগিতায় কারিগরি শিক্ষায় বড় পরিবর্তনের পরিকল্পনা
চীনের সহযোগিতায় কারিগরি শিক্ষায় বড় পরিবর্তনের পরিকল্পনা
গ্রিসের সঙ্গে ইসরায়েলের ৩ বিলিয়ন ইউরোর রেকর্ড সামরিক চুক্তি
গ্রিসের সঙ্গে ইসরায়েলের ৩ বিলিয়ন ইউরোর রেকর্ড সামরিক চুক্তি
সর্বাধিক পঠিত
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা