বাংলাদেশের সঙ্গে করা ভারতের প্রতিটি চুক্তিই ছিল প্রতারণাপূর্ণ: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২৬, ২০:৪১ আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ২০:৪১

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশের সঙ্গে করা ভারতের প্রতিটি চুক্তিই ছিল প্রতারণাপূর্ণ। পানির ন্যায্য হিস্যার দাবিতে ৫৫ বছরে আলোচনা করে কোনও সুরাহা হয়নি। বাংলাদেশের মানুষকে পানিতে মারার একটি পূর্ণাঙ্গ চক্রান্ত করেছে ভারত। এ থেকে মুক্তির জন্য জাতীয় ঐক্যে জরুরি।

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যবার্ষিকীতে সব অভিন্ন নদীর প্রবাহের অধিকার আদায়ের দাবিতে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি বাংলাদেশ আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ভারত বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত করছে। তাই জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নদীর পানির স্বাভাবিক প্রবাহ থাকতে হবে। কলকাতা বন্দরকে সচল রাখার জন্য পানির প্রাকৃতিক প্রবাহে বাধা দিলে নদী বিপন্ন হবে।

তিনি বলেন, পানির ন্যায্য পাওনা নিয়ে ভারত কখনই সুষ্ঠু বিধিব্যবস্থা করেনি। ফারাক্কা বাঁধের বিষয়টি আজকের নয়, ব্রিটিশ আমল থেকেই এ নিয়ে লড়াই চলছে। যারা দিল্লির পদতলে ক্ষমতা দিয়ে দেন, যাদের প্রেমে ভারত গদগদ, সেই আওয়ামী লীগকেও পানির বিষয়ে কোনও ছাড় দেয়নি দেশটি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, পানির ন্যায্য হিস্যার লড়াই এখনও থামেনি। এ কান্না শুধু বাংলাদেশের নয়, পশ্চিমবঙ্গেরও কান্না হয়ে আসছে। পানির ন্যায্য হিস্যার দাবি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়া জাতিসংঘে নিয়ে গিয়েছিলেন। ৫৫-৫৬ বছর আলোচনা হলেও ভারতের টনক নড়েনি।

এ ক্ষেত্রে মওলানা আবদুল হামিদ খান ভাসানী প্রেরণার জায়গা উল্লেখ করে তিনি বলেন, মওলানা ভাসানী কবি ইকবালকে উদ্ধৃত করে বলেছিলেন, যে ক্ষেতের ফসল থেকে কৃষক কিছু পায় না, সে ক্ষেত পুড়িয়ে দাও।

/এমকে/আরকে/
সম্পর্কিত
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
বাংলাদেশে ভারতের দাসত্ব প্রতিষ্ঠা করতে চায় আ লীগ: শামসুজ্জামান দুদু
পতিত ফ্যাসিস্টরা পাশের দেশের মদদে আবারও ক্ষমতায় আসতে চায়: রিজভী
সর্বশেষ খবর
রূপপুরের পরীক্ষামূলক বিদ্যুৎ আসতে পারে চলতি সপ্তাহেই
রূপপুরের পরীক্ষামূলক বিদ্যুৎ আসতে পারে চলতি সপ্তাহেই
প্রবাসফেরতদের পুনর্বাসনে ৩ হাজার কোটি টাকার ঋণ, সুদ সর্বোচ্চ ৮ শতাংশ
প্রবাসফেরতদের পুনর্বাসনে ৩ হাজার কোটি টাকার ঋণ, সুদ সর্বোচ্চ ৮ শতাংশ
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
চীনের যে ‘মিরাকল’ শহরে এখনও যাননি কোনও মার্কিন প্রেসিডেন্ট
চীনের যে ‘মিরাকল’ শহরে এখনও যাননি কোনও মার্কিন প্রেসিডেন্ট
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল