‘কাশ্মির-সমস্যা সমাধানে’ ইরানের নতুন প্রেসিডেন্টের ভূমিকা চায় জামায়াত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০২৪, ২১:১৬আপডেট : ০৯ জুলাই ২০২৪, ১০:৫৪

ইসলামী প্রজাতন্ত্র ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে অভিনন্দন জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (৮ জুলাই) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি আশা করি ফিলিস্তিন ও কাশ্মিরসহ মুসলিম বিশ্বে বিরাজমান বিভিন্ন সমস্যা সমাধানের ব্যাপারে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। বিশ্বশান্তি ও নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আমরা তাঁর যথার্থ ভূমিকা প্রত্যাশা করছি।’

কেন্দ্রীয় প্রচার বিভাগের মুজিবুল আলমের নামে পাঠানো বিবৃতিতে মাসুদ পেজেশকিয়ানকে দলের পক্ষ থেকে অভিনন্দন জানান জামায়াত আমির।

তিনি বলেন, ‘আমি আশা করি, ইরান ও বাংলাদেশের মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পারিক সহযোগিতা ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে।’

পৃথক এক বিবৃতিতে গ্রেট ব্রিটেনের লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তাকেও অভিনন্দন জানিয়েছেন শফিকুর রহমান। জামায়াতের আমির আশা করেন, ‘তিনি বিশ্বে বিরাজমান বিভিন্ন সমস্যার শান্তিপূর্ণ সমাধানের ব্যাপারে অত্যন্ত বলিষ্ঠ ও ন্যায়সঙ্গত ভূমিকা পালন করবেন।’

বিবৃতিতে আমির উল্লেখ করেন, ‘বাংলাদেশসহ সারা বিশ্বে গণতন্ত্র, আইনের শাসন প্রতিষ্ঠা ও মানবাধিকার সমুন্নত রাখার ব্যাপারে তার বলিষ্ঠ ভূমিকা আমরা আশা করি।’

/এসটিএস/এফএস/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী