‘লুটপাটের টাকা উদ্ধার করে শিক্ষকদের বেতন হিসেবে দেওয়া হোক’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০২৫, ১৫:২৫আপডেট : ০৩ মার্চ ২০২৫, ১৫:২৫

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, বিগত সরকারের আমলে বাংলাদেশের যত কোটি টাকা লুটপাট করা হয়েছে, এই টাকাগুলো উদ্ধার করে বর্তমান নন-এমপিও শিক্ষদের বেতন হিসেবে প্রদান করা হোক।

সোমবার (৩ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের লাগাতার অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে তাদের দাবির প্রতি সংহতি জানিয়ে তিনি এসব কথা বলেন।

মুজিবুর রহমান বলেন, নন-এমপিও শিক্ষকরা ৯ দিন ধরে রাস্তায় বসে অবস্থান কর্মসূচি পালন করছেন। মানবতা বলে, শিক্ষকদের এভাবে রাস্তায় বসে থাকাটা একটা দেশের স্বার্থের পরিপন্থি, একটা দেশের মর্যাদার পরিপন্থি। বাংলাদেশ যদি বিশ্বের দরবারে তার মর্যাদাকে টিকিয়ে রাখতে চায় এবং শিক্ষাব্যবস্থার মান সন্মান প্রতিষ্ঠা করতে চায়— তাহলে অনতিবিলম্বে নন এমপিও শিক্ষকদের এই অবস্থানে এসে তাদের দাবি পূরণ করে, তাদের এই দাবি সমাপ্তি ঘোষণা করতে হবে। বাংলাদেশের অস্তিত্ব, বাংলাদেশের ভাবমর্যাদাকে সমুন্নত রাখার জন্য আজকের এই নন এমপিও শিক্ষকদের দাবি অবশ্যই মেনে নিতে হবে।

সরকারের প্রতি প্রস্তাব জানিয়ে তিনি বলেন, বিগত সরকারের আমলে বাংলাদেশের যত কোটি টাকা লুটপাট করা হয়েছে এই টাকাগুলো উদ্ধার করে, এই শিক্ষদের বেতন হিসেবে প্রদান করা হোক। আর এখানে যে শিক্ষকরা অবস্থান করছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের নেতাদের দেখা করার সুযোগ দেওয়া হোক। আলাপ আলোচনা করে ননএমপিও শিক্ষকদের দাবি মেনে নেওয়া হোক। যত তারাতাড়ি এই সমস্যার সমাধান হবে, ততো তারাতাড়ি জাতি সুন্দর একটা শিক্ষাব্যবস্থা ফিরে পাবে। তাই আমি অনুরোধ করবো, আর সময় না নিয়ে যত দ্রুত সম্ভব শিক্ষকদের এই দাবি মেনে নেয়ার জন্য।

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি থেকে এমপিও’র দাবিতে  জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের শিক্ষকরা।

 

 

/এএজে/এপিএইচ/
সম্পর্কিত
সিটির ভোটেও জোট বাঁধছে জামায়াত-এনসিপি?
জনগণ শুধু হতাশই নয়, সরকারের কর্মকাণ্ডে ক্ষুব্ধ: জামায়াত আমির
দুই গাড়ির মাঝে পড়ে জামায়াত নেতার হাত বিচ্ছিন্ন, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৭ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৭ জুন, ২০২৬)
জাহানারা ইমামের ৩২তম মৃত্যুবার্ষিকীতে জাসদের স্মরণসভা
জাহানারা ইমামের ৩২তম মৃত্যুবার্ষিকীতে জাসদের স্মরণসভা
১৩ দিন ধ‌রে শূন‌্যরেখায় মা‌টি‌তে শুয়ে আছে তারা, সীমান্তে কাঁদছে মানবতা
১৩ দিন ধ‌রে শূন‌্যরেখায় মা‌টি‌তে শুয়ে আছে তারা, সীমান্তে কাঁদছে মানবতা
পাঁচ গোলের বিশাল জয়েও সেনেগালের ভাগ্য অন্যের হাতে, নকআউটে যাবে তো?  
পাঁচ গোলের বিশাল জয়েও সেনেগালের ভাগ্য অন্যের হাতে, নকআউটে যাবে তো?  
সর্বাধিক পঠিত
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
৬ গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি
৬ গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি
মা ও তিন মেয়েকে হত্যা, অভিযুক্ত সেই ছেলেটির বিষয়ে যা জানা গেলো
মা ও তিন মেয়েকে হত্যা, অভিযুক্ত সেই ছেলেটির বিষয়ে যা জানা গেলো
‘রাশমিকা, হিন্দি সিনেমা তোমার জন্য নয়’
‘রাশমিকা, হিন্দি সিনেমা তোমার জন্য নয়’
হত্যাসহ ৩৫ মামলার আসামি কীভাবে জামিন পায়, পিপিকে মনিরুল
হত্যাসহ ৩৫ মামলার আসামি কীভাবে জামিন পায়, পিপিকে মনিরুল