নিজামী আইনজীবীদের বলেছেন- সরকারের মহাবিপর্যয় হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০১৬, ০০:৩০আপডেট : ০১ এপ্রিল ২০১৬, ০১:৩৫

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামী মনে করেন, প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবেলা না করে সরকার হত্যা ও নির্মূলের যে পন্থা অবলম্বন করেছে তা তাদের জন্য মহাবিপর্যয় ডেকে আনবে।
জামায়াতের প্রচার বিভাগের বিবৃতিতে জানানো হয়, বৃহস্পতিবার নিজামীর আইনজীবী মতিউর রহমান আকন্দ ও ব্যারিস্টার নাজিব মোমেন কাশিমপুর কারাগারে তার সঙ্গে সাক্ষাতকালে এসব কথা বলেন নিজামী।
নিজামী বলেছেন, রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বলেছেন- রাজনৈতিক সিদ্ধান্তে এ বিচার হচ্ছে। সুতরাং এখানে সরকারের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার উদ্দেশ্য দৃশ্যমান। মাওলানা নিজামী বলেন, ষড়যন্ত্র করে আদর্শকে উৎখাত করা যায় না।
সাক্ষাতকালে নিজামী তার পক্ষ থেকে গত ২৯ মার্চ মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যে রিভিউ আবেদন করা হয়েছে তার ওপর শুনানির জন্য আইনজীবীদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।
এছাড়া আপিল বিভাগের রায়ের বিভিন্ন অসঙ্গতি ও ত্রুটি উল্লেখ করে মাওলানা নিজামী বলেন, এই মামলায় সাক্ষীদের পরস্পর বিরোধী যেসব বক্তব্য ও তথ্যের গড়মিল রয়েছে তা আদালতে তুলে ধরতে হবে। সাক্ষীদের বিপরীতমুখী বক্তব্য আদালত বিবেচনায় নিলে এই মামলায় তাকে সাজা দেওয়ার কোনও কারণ নেই বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, সম্পূর্ণ মিথ্যার ওপর ভিত্তি করে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার উদ্দেশ্যেই তাকে এই মামলায় জড়ানো হয়েছে। মাওলানা নিজামী আইনজীবীদের বলেন, আমি আশা করি দেশের সর্বোচ্চ আদালত ন্যায় বিচার নিশ্চিত করলে আমি খালাস পেয়ে জনগণের কাছে ফিরে যাব ইনশাআল্লাহ।

/এসটিএস/এএইচ/

সম্পর্কিত
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনমুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম