‘নারীরা জামায়াতের শীর্ষ পদে আসতে পারবেন না মেনেই রাজনীতিতে এসেছি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:২৭আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২১

জামায়াতে ইসলামীর নারী বিভাগের সেক্রেটারি অধ্যক্ষ নূরনেসা সিদ্দিকা বলেছেন, নারী নেতৃত্ব কোরআনের পরিপন্থি। নারীরা জামায়াতের শীর্ষ পদে আসতে পারবেন না মেনেই রাজনীতিতে এসেছি। শীর্ষ পদে নারী আসা গুরুত্বপূর্ণ না, ক্ষমতায়ন জরুরি।

রবিবার (১ ফেব্রুয়ারি) বিকালে নির্বাচন কমিশন ভবনে জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের সঙ্গে সিইসির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

দলটির নারী বিভাগের পলিটিক্যাল অ্যাফেয়ার্স ডা. হাবিবা চৌধুরী বলেন, সারা দেশে জামায়াতের মা-বোনদের ওপর হামলা হচ্ছে। তার প্রতিবাদ জানিয়েছি। বিভিন্ন তথ্য ইসির কাছে জমা দিয়েছি। এই নির্বাচনে সবাই অংশ নিতে চাই।

তিনি আরও বলেন, জামায়াতের বোনদের প্রতিহত করার গভীর ষড়যন্ত্র চলছে। দল নারীদের শ্রদ্ধা-সম্মান করে। সেটি সব স্তরের নারীদের মধ্যে ছড়িয়ে দিতে চাই। কিছু মহল আমাদের কার্যক্রম পছন্দ করছে না। যেখানে বাধা আসবে সেখানে প্রতিহত করবো, নারীকে অবলা ভাবার কোনও কারণ নেই।

এমনকি নারীর ক্ষমতায়নে দল প্রতিবন্ধক নয়। সাংগঠনিক সিদ্ধান্ত, এবার কোনও নারী প্রার্থী দেওয়া হবে না। তবে এবারের নির্বাচনে নারীরা সক্রিয়ভাবে কাজ করছে বলেও মন্তব্য করেন ডা. হাবিবা চৌধুরী।

এদিকে, দলটির প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, নারীকর্মীরা পাড়া-মহল্লায় গেলে একদল লোক তাদের ওপর অত্যাচার নির্যাতন করছে। এমনকি হিজাব-নেকাব খুলে ফেলছে। বারবার এমন ঘটছে। এসব ঘটনা সুষ্ঠু নির্বাচনের অন্তরায়। নারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

/এএইচএস/আরকে/এমওএফ/
সম্পর্কিত
সংসদে জামায়াত আমিরগ্রামে ১২-১৪ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, মিথ্যা আশ্বাসে সংকট আড়াল করা যাবে না
লংমার্চে বিরোধী দলের অর্জন কী
দেশব্যাপী সারের তীব্র সংকট, জামায়াতের উদ্বেগ
সর্বশেষ খবর
শিল্প বাঁচাতে সরাসরি বিদ্যুৎ কেনার ‘ওপেন অ্যাক্সেসের’ প্রস্তাব জামায়াতের
শিল্প বাঁচাতে সরাসরি বিদ্যুৎ কেনার ‘ওপেন অ্যাক্সেসের’ প্রস্তাব জামায়াতের
এপিবিএনকে সাইবার অপরাধ তদন্তের ক্ষমতা দিয়ে নতুন আইন
এপিবিএনকে সাইবার অপরাধ তদন্তের ক্ষমতা দিয়ে নতুন আইন
একীভূত পাঁচ ব্যাংক থেকে এক দিনে ২৫০ কোটি টাকা তুলেছেন ৬ হাজার গ্রাহক
একীভূত পাঁচ ব্যাংক থেকে এক দিনে ২৫০ কোটি টাকা তুলেছেন ৬ হাজার গ্রাহক
ইরান যুদ্ধে মার্কিনিদের অতিরিক্ত জ্বালানি খরচ ১০০ বিলিয়ন ডলার
ইরান যুদ্ধে মার্কিনিদের অতিরিক্ত জ্বালানি খরচ ১০০ বিলিয়ন ডলার
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ