৩০ আসনে কারচুপির অভিযোগে ভোট পুনর্গণনার দাবি জামায়াতের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০:১০ আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০:১০

সদ্য শেষ হওয়া ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৩০টি আসনে কারচুপি হয়েছে বলে অভিযোগ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এসব আসনের ভোট পুনর্গণনা ও ফল স্থগিতের দাবি জানিয়েছে দলটি। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর মগবাজারে জামায়াতে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

তিনি বলেন, “৩০টি আসনে ব্যাপক কারচুপি, জালিয়াতি ও অনিয়ম হয়েছে। এসব আসনে পুনর্গণনা ও ফল স্থগিতের দাবি জানিয়ে আমরা নির্বাচন কমিশনে আবেদন করেছি। প্রয়োজনে সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হবে।”

জুবায়ের বলেন, “দেশের মানুষ একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন প্রত্যাশা করেছিলো। নির্বাচন সম্পন্ন হলেও বহু স্থানে এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। ভোট গণনায় গরমিল, ফল ঘোষণায় অস্বাভাবিক বিলম্ব ও পক্ষপাতমূলক আচরণের অভিযোগ পাওয়া গেছে। কিছু আসনে ভোর ৫টার দিকে ফল দেওয়া হয়েছে, আবার কোথাও দ্রুত ফল ঘোষণা করা হয়েছে, যা সন্দেহের জন্ম দিয়েছে।”

তিনি বলেন, “যেসব আসনে পাঁচ থেকে দশ হাজার ভোটের ব্যবধানে ফল হয়েছে, সেসব জায়গায় অনিয়ম হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তবে, অভিযোগ নিষ্পত্তির আগেই গেজেট প্রকাশ করা হয়েছে।”

সংবাদ সম্মেলনে ঢাকা-৬ আসনের প্রার্থী ডা. আব্দুল মান্নান কয়েকটি কেন্দ্রের ফলাফলের কপি দেখিয়ে জালিয়াতির অভিযোগ তোলেন। তিনি বলেন, “কিছু কেন্দ্রে প্রিন্টেড ফলের বদলে হাতে লেখা কাগজ দেওয়া হয়েছে। কোথাও পোলিং এজেন্টের স্বাক্ষর নেই, আবার কোথাও অচেনা ব্যক্তির নাম এজেন্ট হিসেবে উল্লেখ করা হয়েছে। এমনকি, একটি কেন্দ্রে পেন্সিল দিয়ে ফল লেখা হয়েছে। নির্বাচনের রাতেই ফল স্থগিতের আবেদন করা হলেও তা আমলে নেওয়া হয়নি।” 

নির্বাচন পরবর্তী বিভিন্ন এলাকায় সহিংসতার ঘটনা ঘটেছে জানিয়ে জুবায়ের বলেন, “কিছু স্থানে প্রাণহানির ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। নতুন বাংলাদেশে সহিংসতামুক্ত রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার প্রত্যাশা ছিল। কিন্তু নির্বাচন-পরবর্তী পরিস্থিতি সেই প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সর্বাধিক আসন পাওয়া দলের পক্ষ থেকে দৃশ্যমান কোনও পদক্ষেপ দেখা যাচ্ছে না।”

/এএইচএস/এবিএম/
সম্পর্কিত
রবীন্দ্রনাথের গ্রাফিতি বিকৃতির ঘটনায় মামলা, গ্রেফতার ৪
মোহাম্মদপুরে খাল পুনরুদ্ধারে ৪৫ দিনের পরিচ্ছন্নতা অভিযান
শাহবাগেই কেন এত পরিচয়হীন মানুষের মরদেহ মেলে
সর্বশেষ খবর
প্রতিবেশীর আলনার নিচে মিললো নিখোঁজ শিশুর মরদেহ
প্রতিবেশীর আলনার নিচে মিললো নিখোঁজ শিশুর মরদেহ
মণিপুরে ফের সহিংসতা: ৫ জনের প্রাণহানি, বাড়ি-দোকান পুড়ে ছাই
মণিপুরে ফের সহিংসতা: ৫ জনের প্রাণহানি, বাড়ি-দোকান পুড়ে ছাই
আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ
আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ
চা-বাগান থেকে সমুদ্রতট, ৭৪ ঘণ্টার সফরে ভারতের নানা রূপ দেখায় যে ট্রেন
চা-বাগান থেকে সমুদ্রতট, ৭৪ ঘণ্টার সফরে ভারতের নানা রূপ দেখায় যে ট্রেন
সর্বাধিক পঠিত
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?