‘কল্যাণমুখী রাষ্ট্র গঠনে বিরোধীদল বলিষ্ঠ ভূমিকা পালন করবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৭ জুন ২০২৬, ১৬:০৩ আপডেট : ০৭ জুন ২০২৬, ১৬:০৩

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনে বিরোধীদল বলিষ্ঠ ও গঠনমূলক ভূমিকা পালন করবে।

রবিবার (৭ জুন) বাজেট অধিবেশন শুরুর আগে জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় সভাকক্ষে বিরোধীদলীয় সংসদ সদস্যদের এক বৈঠকে তিনি এ কথা বলেন।

বিরোধীদলীয় নেতার সভাপতিত্বে বৈঠকে বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এবং বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ অন্য সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, “জনগণের প্রতিনিধি হিসেবে আজ থেকে শুরু হতে যাওয়া বাজেট অধিবেশনে দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক অধিকার রক্ষা এবং একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনে বিরোধীদল বলিষ্ঠ ও গঠনমূলক ভূমিকা পালন করবে।”

বৈঠকে বাজেট অধিবেশন উপলক্ষে বিরোধী দলের সংসদ সদস্যদের অবস্থান ও কৌশল নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।

/এএইচএস/এমএএল/
সম্পর্কিত
পিরোজপুরে লাশ দাফনে বাধা: অভিযোগ তদন্তে কমিটি করলো জামায়াত
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?
ভিডিও ছড়িয়ে পড়ার পর জামায়াত নেতাকে অব্যাহতি, নেতার দাবি ‘দ্বিতীয় স্ত্রী’
সর্বশেষ খবর
শেষ মুহূর্তে এগিয়ে নেতানিয়াহুপন্থীরা, তবে সরকার গঠনে অনিশ্চয়তা
শেষ মুহূর্তে এগিয়ে নেতানিয়াহুপন্থীরা, তবে সরকার গঠনে অনিশ্চয়তা
‘একটা গুলির খবর শুনে নিঃশ্বাস ফেলতে না ফেলতেই আরেকটা গুলির ঘটনা’
এক আতঙ্কের শহর ‘একটা গুলির খবর শুনে নিঃশ্বাস ফেলতে না ফেলতেই আরেকটা গুলির ঘটনা’
চতুর্থ সারির দল ফ্লিটউডের কাছে পেনাল্টিতে হেরে আর্সেনালের বিদায়
চতুর্থ সারির দল ফ্লিটউডের কাছে পেনাল্টিতে হেরে আর্সেনালের বিদায়
ঘূর্ণিঝড় অর্ণব: চার সমুদ্রবন্দর ও নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত
ঘূর্ণিঝড় অর্ণব: চার সমুদ্রবন্দর ও নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত
সর্বাধিক পঠিত
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’