আরেকটি বিপ্লবের জন্য দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩১ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০৯:৫৭

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বিএনপি জুলাই সনদের একটি দফাও বাস্তবায়ন করলে বিরোধী দল আপাতত আর আন্দোলন করবে না। বিএনপির জাতির সঙ্গে প্রতারণা করে গণরায়কে উপহাস করার বিষয়টি প্রতিহতে আরেকটি বিপ্লবের জন্য দেশবাসীকে প্রস্তুত থাকতে হবে।

শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে সাত দফা দাবিতে খুলনা হয়ে কুষ্টিয়া পর্যন্ত ১১ দলীয় ঐক্যের লংমার্চ পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। এতে আরও বক্তব্য রাখেন ১১ দলীয় ঐক্যের শরিক দলগুলোর শীর্ষ নেতারা।

জামায়াতের আমির বলেন, সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। এখনও যদি তারা গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি করে, দেশের মানুষ তা মেনে নেবে না।

শফিকুর রহমান বলেন, বিএনপি সরকার জনগণের বিশ্বাস ভঙ্গ করেছে, আশাহত করেছে। বিএনপি যদি গণভোটের গণরায় বাস্তবায়ন না করে তাহলে চড়া মূল্য দিতে হবে। বিএনপি অতীত থেকে শিক্ষা নেয়নি। বরং, তারা নতুন নতুন জঞ্জাল সৃষ্টি করছে। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, আপনারা আমাদের দাবি মেনে নিন। গণভোটের গণরায় বাস্তবায়ন করুন। আমাদের দাবি আমরা আদায় করে ছাড়বো।

সমাবেশে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেন, সব ধরনের সরকারি অফিস বিএনপির দলীয় অফিসে পরিণত হয়েছে। দুর্নীতি ও লুটপাট প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে।

সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, দেশে বিভিন্ন সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এসব সংবিধান সংস্কার না করার ফল। তাই জনগণ গণরায় বাস্তবায়ন করেই বিপ্লবের ফসল ঘরে তুলবে।

/এএইচএস/এমকে/আইএএম/
সম্পর্কিত
সাত দাবিতে ১১ দলীয় ঐক্যের খুলনা-কুষ্টিয়া অভিমুখে ‘লংমার্চ’ শুরু
‘অবিলম্বে সংবিধান সংস্কার না করলে সরকারকে গদি ছাড়তে হবে’
এনসিপিতে যোগ দিলেন শিবিরের ৮০ নেতাকর্মী, জামায়াত নেতা বললেন ‘অপপ্রচার’
সর্বশেষ খবর
‘সাধারণ মানুষের কষ্টটা দেখার যেন কেউ নেই’
‘সাধারণ মানুষের কষ্টটা দেখার যেন কেউ নেই’
পরিবারকে না জানিয়ে দেশে ফিরেছিলেন নারী, পুনের ফ্ল্যাটে মিললো মরদেহ
পরিবারকে না জানিয়ে দেশে ফিরেছিলেন নারী, পুনের ফ্ল্যাটে মিললো মরদেহ
একদিনের ব্যবধানে সোনার দামে বড় পতন
একদিনের ব্যবধানে সোনার দামে বড় পতন
সমুদ্রের তলা দিয়ে ট্রেনযাত্রা, হংকংয়ে অদ্ভুত অভিজ্ঞতা
সমুদ্রের তলা দিয়ে ট্রেনযাত্রা, হংকংয়ে অদ্ভুত অভিজ্ঞতা
সর্বাধিক পঠিত
শততম ছবিতে চমক, শেষ ছবিতে বিদায়: আলমগীর-শাবানা জুটির গল্প
শততম ছবিতে চমক, শেষ ছবিতে বিদায়: আলমগীর-শাবানা জুটির গল্প
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতার
ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতার
রেলপথে যুক্ত হচ্ছে দুই মহাসাগরীয় করিডর
রেলপথে যুক্ত হচ্ছে দুই মহাসাগরীয় করিডর
প্রথম দিনে বাজারে ঢুকেছে হাজার টন ইলিশ, দাম কত?
প্রথম দিনে বাজারে ঢুকেছে হাজার টন ইলিশ, দাম কত?