‘সংবিধানে বঙ্গবন্ধুকে জাতির পিতার স্বীকৃতি দিতে চেয়েছিলেন এরশাদ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০২০, ১৪:৫৫আপডেট : ১৭ মার্চ ২০২০, ১৯:৫৯

বঙ্গবন্ধুর প্রতি জাপার শ্রদ্ধা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সংবিধানে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দিতে চেয়েছিলেন জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। একথা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদ সব সময় বঙ্গবন্ধুকে অত্যন্ত শ্রদ্ধা করতেন। তিনি বিভিন্ন সময়ে শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে সংবিধানে স্বীকৃতি দিতে চেয়েছিলেন। কিন্তু কোনও কারণে সেটি করতে পারেননি।’

মঙ্গলবার (১৭ মার্চ) বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকীতে ধানমন্ডির ৩২ নম্বরে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, ‘প্রথম কোনও রাষ্ট্রপতি হিসেবে পল্লিবন্ধু জাতির পিতার মাজার জিয়ারত করেছেন। আমাদের নেতা পল্লিবন্ধু এবং জাতীয় পার্টি সব সময়ই বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে অত্যন্ত শ্রদ্ধা করেছেন। প্রতিটি জাতির জীবনে একজন ব্যক্তিত্ব থাকেন, যার ব্যক্তিত্ব এবং কর্মময় জীবন জাতির সামনে অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকে। বঙ্গবন্ধু তেমন একজন আদর্শ পুরুষ। তার জীবন নিয়ে চর্চা করলেই জাতি বিপদে-আপদে এবং বিভিন্ন পরিবেশে এগিয়ে যেতে নির্দেশনা পাবে।’

পুষ্পস্তবক অর্পণের সময় উপস্থিত ছিলেন জাপার সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা, মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু, সাহিদুর রহমান টেপা, সৈয়দ আব্দুল মান্নান প্রমুখ।

/এএইচআর/এসটি/এমওএফ/
সম্পর্কিত
মুজিব বর্ষ উদযাপনে বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের খরচ ১২৬১ কোটি
ভূমিহীনমুক্ত হচ্ছে সাতক্ষীরার ৬ উপজেলা, প্রস্তুত ৩৬৪টি ঘর
‘প্রধানমন্ত্রীর উপহার বেঁচে থাকার সাহস জুগিয়েছে’
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী