সামাজিক সুরক্ষা মেনে পূজা পালনের আহ্বান রওশনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০২০, ১৬:৪০আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ১৬:৪৬

রওশন এরশাদ (ছবি: সংগৃহীত) সবাইকে সুস্থ রাখতে সামাজিক দূরত্ব বজায় রেখে সুরক্ষা মেনে দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা, জাতীয় পার্টির চিফ প্যাট্টন রওশন এরশাদ। রবিবার (২৫ অক্টোবর) এক শুভেচ্ছা বার্তায় তিনি এই আহ্বান জানান।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। রওশন এরশাদ বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের চিরায়ত ঐতিহ্য। বাঙালির রয়েছে হাজার বছরের অসাম্প্রদায়িক চেতনা। এই চেতনাকে ধারণ করে সবার সুখ-শান্তি কামনায় এবং সর্বজীবের মঙ্গলার্থে সনাতন ধর্মাবলম্বীরা বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা উপচার ও অনুষ্ঠানের মাধ্যমে পালন করে শারদীয় দুর্গাপূজা।’

বিরোধীদলীয় নেতা আরও বলেন, ‘এবারের পূজা একটু ভিন্নভাবে পালিত হচ্ছে। করোনাভাইরাস আমাদের মাঝে মহাবিপর্যয় হিসেবে দেখা দিয়েছে। প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে নির্দেশনা মেনে এবং নিজে সুস্থ থেকে পূজা পালন করতে হবে।’

/এসটিএস/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি