হিমশিম খাচ্ছে সরকার: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০২১, ১৭:০৬আপডেট : ১২ এপ্রিল ২০২১, ১৭:০৬

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি বলেছেন, ‘করোনা ভাইরাসের প্রকোপ দেখা দেওয়ার এক বছর পার হলেও দেশের চিকিৎসা ব্যবস্থার তেমন কোনও উন্নয়ন হয়নি। তাই করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে হিমশিম খাচ্ছে সরকার।’ সোমবার (১২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জিএম কাদের এ কথা বলেন।

তার অভিযোগ, করোনা আক্রান্ত রোগীরা হাসপাতালে সিট পাচ্ছে না। পয়সা খরচ করেও আইসিইউ পাচ্ছে না। আর হতদরিদ্র মানুষের জন্য করোনা চিকিৎসা অসম্ভব হয়ে পড়েছে।

কাদের আরও বলেন, ‘গত বছর মার্চ থেকেই আমরা জাতীয় পার্টির পক্ষ থেকে করোনা পরীক্ষা বাড়ানোর পাশাপাশি প্রতিটি জেলা সদরে আইসিইউ স্থাপনের দাবি জানিয়ে আসছি। পর্যাপ্ত অক্সিজেন সহায়তার প্রস্তুতি রাখতে পরামর্শ দিয়েছি সরকারকে।’

কাদের অভিযোগ করেন, ‘সাধারণ মানুষের জীবন বাঁচাতে চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে সরকারের তেমন কোনও উদ্যোগ নেই। চিকিৎসা না পেয়ে সাধারণ মানুষ হতাশ হয়ে পড়েছে। সাধারণ মানুষের চিকিৎসায় সরকারে উদাসীনতা সবার সামনে পরিষ্কার।’

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী