মানুষের মাঝে চাপা হাহাকার উঠেছে: জি এম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০২১, ১৫:৫৭আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ১৬:১৫

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের এমপি বলেছেন,  খাদ্য নিরাপত্তা নিশ্চিত না করে লকডাউনের সুফল অর্জন সম্ভব নয়। তিনি বলেন, ‘দেশের কোটি কোটি মানুষ দিন এনে দিন খায়। তাই জীবন বাঁচাতেই তাদের রাস্তায় নামতে হয়।’ গোলাম মোহাম্মদ কাদের খেটে খাওয়া মানুষের জন্য জরুরি ত্রাণ বিতরণে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন।

শুক্রবার (২৩ এপ্রিল) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কাদের বলেন, ‘১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউনে খেটে খাওয়া মানুষের মাঝে চাপা হাহাকার উঠেছে। নিম্ন আয়ের মানুষ কর্মহীন হয়ে অসহনীয় কষ্ট পোহাচ্ছে। আবার জীবন বাঁচাতে কাজের সন্ধানে রাস্তায় নেমে আর্থিক জরিমানার সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ। ধার-দেনায় জর্জরিত সাধারণ মানুষ কষ্টের কথা কাউকে বলতে পারছে না।’

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান আরও বলেন, ‘জানা গেছে, করোনা মহামারির প্রভাবে দেশে যেখানে আড়াই কোটি মানুষ নতুন করে দরিদ্র হয়েছে। সেখানে লকডাউনে ক্ষতিগ্রস্তদের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যে অর্থ সহায়তার ঘোষণা করা হয়েছে, তা একেবারেই অপ্রতুল।’ তাই করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রয়োজনীয় অর্থ সহায়তার পাশাপাশি লকডাউন শিথিল করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। জি এম কাদের বলেন, ‘সম্ভব হলে লকডাউন পুরোপুরি প্রত্যাহার করা উচিত।’

 

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
আ.লীগের লকডাউনে সহিংসতা: গোপালগঞ্জে দুই মামলায় আসামি ৩৬৭, গ্রেফতার ৫
সন্ধ্যার পর ঢাকা আরও ফাঁকা, আতঙ্ক কাটেনি নগরবাসীর
গোপালগঞ্জে ছিল কড়া নিরাপত্তা, পরিস্থিতি স্বাভাবিক
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি