সিভিল সার্জনের নির্দেশনা খতিয়ে দেখতে হবে: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০২১, ১৫:৩৪আপডেট : ১০ জুলাই ২০২১, ১৫:৩৪

গণমাধ্যমে করোনা, আক্রান্তদের বিষয়ে তথ্য না দিতে ঢাকার সিভিল সার্জনের নির্দেশনা কেন দেওয়া হয়েছিলো- তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের এমপি। 

তিনি বলেন, ‘গণমাধ্যমে সঠিক তথ্য না পাওয়া গেলে অনিয়ম ও দুর্নীতি বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। পাশাপাশি গুজব ও ষড়যন্ত্রের ডালপালা বিস্তার লাভ করে।’

শনিবার (১০ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জিএম কাদের এসব কথা বলেন।

প্রসঙ্গত, গত ৮ জুলাই দেওয়া চিঠিতে ঢাকা জেলার হাসপাতালগুলোর করোনা রোগীদের তথ্য গণমাধ্যমকে না দেওয়ার নির্দেশ দেন জেলার সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মাঈনুল আহসান। পরদিন শুক্রবার (৯ জুলাই) তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সিটি কর্পোরেশন এলাকা ছাড়া স্বাস্থ্য বিষয়ক যে কোনও তথ্যের জন্য সংবাদ মাধ্যমে সিভিল সার্জন এবং উপজেলা ক্ষেত্রে শুধুমাত্র উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে সরাসরি যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।

বিবৃতিতে জিএম কাদের আরও বলেন, ‘মহামারি করোনার উচ্চ সংক্রমণের সময় ঢাকার সিভিল সার্জন কেন গণমাধ্যমের স্বাভাবিক কর্মকাণ্ডে বাঁধা সৃষ্টি করতে চায় সেটিও খতিয়ে দেখতে হবে। এমন বিপর্যয়ের সময় গণমাধ্যমকে আড়াল করা স্বাভাবিক ব্যাপার নয়।’



/এসটিএস/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি