এরশাদপ্রেমীরা রাজনীতি থেকে সরে যাচ্ছে: বিদিশা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০২১, ২১:০৩আপডেট : ৩০ আগস্ট ২০২১, ২১:০৩

এরিক এরশাদ ঘোষিত ‘নতুন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান’ বিদিশা এরশাদ বলেছেন, ‘ধীরে ধীরে হতাশ হয়ে খাঁটি এরশাদপ্রেমীরা রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছেন, ছাড়ছেন রাজনীতি। আমরা তাদের এক প্ল্যাটফর্মে ধরে রাখার চেষ্টায় করছি। আমরা কারও প্রতিদ্বন্দ্বী নই। দেশজুড়ে ছড়িয়ে ছিটিয়ে এরশাদপ্রেমী সবাইকে নিয়েই জাতীয় পার্টি পুনর্গঠন করে এগিয়ে যাবো।’

সোমবার (৩০ আগস্ট)  রাজধানীর গুলশানে ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির আহ্বায়ক জহির উদ্দিন জহিরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিদিশা এসব কথা বলেন। 

বিদিশা বলেন, ‘উপমহাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে ভাই কখনও উত্তরাধিকার হতে পারে না। এ ধরনের উদাহরণও নেই। এতদিন চুপ থাকার মানে এই নয় যে, তা মেনে নেওয়া হয়েছে।’

সভায় বক্তব্য রাখেন পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মামুনুর রশীদ, অ্যাডভোকেট রুবায়েত হাসান, মেজর অবসরপ্রাপ্ত আনিসুর রহমান, কাজী শামসুল ইসলাম, আক্তার হোসেন, নাফিজ মাহমুদ ও ইদ্রিস আলী প্রমুখ নেতৃবৃন্দ।

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
প্রতারণার মামলায় ২ বছরের জেল, বিদিশা বললেন ‘কিছু জানি না’
জাতীয় পার্টিতে সক্রিয় হচ্ছেন বিদিশা
এরশাদের মৃত্যুবার্ষিকী সামনে রেখে সক্রিয় হচ্ছেন বিদিশা
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী