বেকারত্ব নিয়ে তামাশা করা হচ্ছে: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২১, ২১:৫৪আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ২২:৩৯

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, একদিকে করোনার অজুহাতে চাকরিজীবীদের বেতন অর্ধেক কমিয়ে দিয়ে তাদের জীবিকা নির্বাহের পথ দুর্বিষহ করে তোলা হয়েছে, আবার বেকারত্ব নিয়েও তামাশা করা হচ্ছে।

তিনি বলেন, ‘উচ্চশিক্ষিত যুবকেরা নিজ উদ্যোগে কাজ করে বেঁচে থাকার চেষ্টা করতে গিয়েও হয়রানির শিকার হচ্ছে। নিজের উপার্জনের মাধ্যম কেনা মোটরসাইকেলে আগুন ধরিয়ে পুড়িয়ে ফেলার মতো প্রতিবাদ আমাদের বিবেককে আহত করেছে।’

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর বনানী কার্যালয় মিলনায়তনে কুড়িগ্রামের ব্যবসায়ী প্রকৌশলী সাইফুর রহমান সরকারের আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জিএম কাদের এসব কথা বলেন।

দেশে দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতির প্রতিবাদ জানিয়ে জিএম কাদের বলেন, ‘অযৌক্তিকভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বাড়িয়ে জনদুর্ভোগ চরম পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে।’

কুড়িগ্রাম জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও চেয়ারম্যানের উপদেষ্টা পনির উদ্দিন আহমেদ এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, মীর আব্দুস সবুর আসুদ, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া এবং যোগদানকারী প্রকৌশলী মো. সাইফুল রহমান সরকার।

/এসটিএস/এপিএিইচ/এমওএফ/
সম্পর্কিত
জিএম কাদেরের মন খারাপ, দেননি ভোট
সংস্কার হচ্ছে উছিলা, ‘হ্যাঁ’ ভোটে ক্ষমতায় থাকতে চায় তারা: জি এম কাদের
‎আ.লীগকে ভোটের বাইরে রেখে নির্বাচন গ্রহণযোগ্য হবে না: জি এম কাদের
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী