‘জাতীয় নির্বাচনের আগেই ভোটের ব্যবস্থা ঠিক করতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২১, ১৬:৫৩আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৬:৫৩

জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের এমপি বলেছেন, ‘জাতীয় নির্বাচনের আগেই ভোটের ব্যবস্থা ঠিক করতে হবে। নির্বাচন হচ্ছে গণতন্ত্র চর্চার প্রবেশদ্বার। সঠিকভাবে নির্বাচন হলেই গণতন্ত্র চর্চা সম্ভব হবে। নির্বাচন সঠিকভাবে হলেই সুশাসন নিশ্চিত হবে। গণতন্ত্র চর্চা হলেই সকল ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত হবে।’

শুক্রবার (২৬ নভেম্বর) দুপুরে এফডিসি মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত "মুক্ত বাজার অর্থনীতিতে বাজার নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা গৌণ" শীর্ষক ছায়া সংসদে এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, ‘চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন সঠিকভাবে হচ্ছে না। নির্বাচনের নামে ভোট কেন্দ্র দখল হচ্ছে। ভোটের নামে সহিংসতা হচ্ছে, খুনোখুনি হচ্ছে। জোর করে ভোটের বাক্স ছিনতাই করছে। ক্ষমতাসীনরা নির্বাচনে প্রতিপক্ষকে দাঁড়াতেই দিচ্ছে না।’

ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতর্ক অনুষ্ঠানে ছায়া সংসদে সরকারি দল হয়ে অংশ নিয়েছে ড্যাফোডিল ইউনিভার্সিটি এবং বিরোধী দল হিসেবে অংশ নিয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
যানজটে গাড়িতেই রাত কাটালেন জিএম কাদের, বাড়ি যেতে লেগেছে ২২ ঘণ্টা
গণভোট বেআইনি ও অবৈধ: জি এম কাদের
মামলার ভয় দেখিয়ে আমাদের রাজনীতি থেকে সরানোর ষড়যন্ত্র করছে: জিএম কাদের 
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম