বঙ্গবন্ধুর ছবিকে হাতিয়ার বানিয়ে গভীর ষড়যন্ত্র: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৩১আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৩১

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত ফেস্টুন ও দাওয়াত কার্ড ছিড়ে ফেলার মিথ্যে অভিযোগ তুলে রংপুর সিটি করপোরেশনের মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফার বিরুদ্ধে একটি চক্র ঘৃণ্য চক্রান্ত শুরু করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদ লিপিতে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘জাতির জনক সব বিতর্কের ঊর্ধ্বে। কিন্তু আওয়ামী লীগ নামধারী সুবিধাবাদী চক্রটি রংপুরের মেয়রকে অন্যায়ভাবে ফাঁসাতে গিয়ে পক্ষান্তরে জাতির জনককেই অসম্মান করেছে।’

জাতির জনকের ছবিকে হাতিয়ার বানিয়ে যারা নোংড়া, ঘৃণ্য ষড়যন্ত্র এবং অপরাজনীতি শুরু করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান জাপা চেয়ারম্যান। 

প্রতিবাদ লিপিতে তিনি বলেন, ‘আগামীতে রংপুর সিটি করপোরেশনের  নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন দলের একটি অংশ রংপুরের নন্দিত মেয়র মোস্তফাকে বিতর্কিত করতে ষড়যন্ত্র শুরু করেছে। মোস্তফা রংপুরের মাটি ও মানুষের নেতা। তার বিরুদ্ধে ঘৃণ্য ষড়যন্ত্র কখনোই সফল হবে না। রংপুরের লাখ লাখ মানুষ সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে।’

জাতির জনকের ছবিকে হাতিয়ার বানিয়ে যারা অপরাজনীতি শুরু করেছে তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের দলীয়ভাবেও ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন গোলাম মোহাম্মদ কাদের।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের
জিএম কাদেরের মন খারাপ, দেননি ভোট
সংস্কার হচ্ছে উছিলা, ‘হ্যাঁ’ ভোটে ক্ষমতায় থাকতে চায় তারা: জি এম কাদের
সর্বশেষ খবর
অবৈধ ও নকল সিগারেট কারখানায় অভিযান
অবৈধ ও নকল সিগারেট কারখানায় অভিযান
চামড়া, জাহাজ নির্মাণ ও হালকা প্রকৌশলে জার্মান বিনিয়োগ চায় বাংলাদেশ
চামড়া, জাহাজ নির্মাণ ও হালকা প্রকৌশলে জার্মান বিনিয়োগ চায় বাংলাদেশ
সেই বিদ্যালয়ে আবারও শিক্ষার্থীরা অসুস্থ, হাসপাতালে ভর্তি ২০ জন
সেই বিদ্যালয়ে আবারও শিক্ষার্থীরা অসুস্থ, হাসপাতালে ভর্তি ২০ জন
নিরাপত্তা শঙ্কায় এনবিআর ভবনে প্রবেশে কড়াকড়ি
নিরাপত্তা শঙ্কায় এনবিআর ভবনে প্রবেশে কড়াকড়ি
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর