বাজার নিয়ন্ত্রণে সুষ্ঠু পরিকল্পনার অভাব রয়েছে: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০২২, ১৯:৫৩আপডেট : ০৮ মার্চ ২০২২, ২০:২২

বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকারি বিভিন্ন সংস্থার সুষ্ঠু পরিকল্পনার অভাব রয়েছে, যার ফলে নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল থাকছে না বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

মঙ্গলবার (৮ মার্চ) বিকালে রাজধানীর তেজগাঁওয়ে এফডিসিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের সদিচ্ছা নিয়ে অনুষ্ঠিত ‘এক ছায়া সংসদে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডিবেট ফর ডেমোক্র্যাসি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময়  জিএম কাদের বলেন, ‘বর্তমান বিশ্বে অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতিতে প্রয়োজনে ভর্তুকি দিয়ে হলেও দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে। বর্তমান পরিস্থিতি চলতে থাকলে দুর্ভিক্ষ সৃষ্টি হওয়া অস্বাভাবিক নয়। বলা যায়, এখন নীরব দুর্ভিক্ষ চলছে। প্রয়োজনে মেগা প্রজেক্টগুলো বন্ধ করে ভর্তুকি প্রদানের মাধ্যমে মানুষের জীবন বাঁচানো জরুরি।’

তিনি বলেন, ‘ক্রয় ক্ষমতা তৈরি করা সম্ভব না হলে বাজারে পণ্য থাকলেও মানুষ তা কিনতে পারবে না। তাই আয় বৈষম্য কমিয়ে সাধারণ মানুষের সক্ষমতা বৃদ্ধি করতে হবে।’

জাপার চেয়ারম্যান বলেন, ‘বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা দুর্নীতি। দুর্নীতি এখন সর্বত্র ছেয়ে গেছে। সিন্ডিকেট প্রতিরোধে শক্তিশালী বাজার মনিটরিং টিম গঠন ও বাস্তবায়ন করা জরুরি। সরকারকে বুঝতে হবে, টিসিবি’র পণ্য বিক্রির মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়। বরং রেশনিং কার্ড প্রবর্তন করে জনগণের মাঝে পণ্য পৌঁছে দিলে তা আরও বেশি সহায়ক হবে। মানুষের উপলব্ধি সরকার বুঝতে পারছে না। মানুষ মনে করে, সরকার এ মুহূর্তে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না।’

ছায়া সংসদ প্রতিযোগিতায় এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ’কে হারিয়ে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির বিতার্কিকরা বিজয়ী হন। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলের কাছে ট্রফি ও সনদপত্র তুলে দেওয়া হয়।

 

/আরটি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
যানজটে গাড়িতেই রাত কাটালেন জিএম কাদের, বাড়ি যেতে লেগেছে ২২ ঘণ্টা
গণভোট বেআইনি ও অবৈধ: জি এম কাদের
মামলার ভয় দেখিয়ে আমাদের রাজনীতি থেকে সরানোর ষড়যন্ত্র করছে: জিএম কাদের 
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি