‘বছরে দেশ থেকে ৬৪ হাজার কোটি টাকা পাচার হচ্ছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০২২, ১৭:০৭আপডেট : ১৬ মে ২০২২, ১৭:০৭

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি বলেছেন, বাংলাদেশ যেন পাচারকারীদের স্বর্গরাজ্য। একটি চক্র অবৈধভাবে অর্থ আয় করে আবার অবৈধভাবে বিদেশে পাচার করছে। তিনি বলেন, ‘বছরে গড়ে দেশ থেকে ৬৪ হাজার কোটি টাকা পাচার হচ্ছে। গ্লোবাল ফিন্যান্সিয়াল ইন্টেগ্রিটির সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।’

সোমবার (১৬ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে (ভিডিও বার্তায়) জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রতিবছর দেশ থেকে হাজার হাজার কোটি টাকা সিঙ্গাপুর, মালয়েশিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, আরব আমিরাত ও থাইল্যান্ড-সহ ১০টি দেশে পাচার হচ্ছে।’

তিনি বলেন, ‘গ্লোবাল ফিন্যান্সিয়াল ইন্টেগ্রিটির সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী গেলো ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত ৫ বছরে দেশ থেকে পাচার হয়েছে ৩ লাখ ২০ হাজার কোটি টাকা। প্রতিষ্ঠানটির দেওয়া তথ্যে ২০০৯ থেকে ২০১৫ সাল (২০১৪ সাল বাদে) ৬ বছরে পাচার হয়েছে প্রায় সাড়ে ৪ লাখ কোটি টাকা। এরমধ্যে ২০১৫ সালেই পাচার হয়েছে ১ লাখ কোটি টাকার বেশি।’

জাপা চেয়ারম্যান বলেন, ‘দেশের মানুষ জানতে চাচ্ছে, কীভাবে দায়িত্বশীলদের চোখ ফাঁকি দিয়ে দেশের টাকা বিদেশে পাচার হচ্ছে। দেশের মানুষ জানতে চায়, কারা দেশের টাকা পাচারে সহযোগিতা করছে। সংশ্লিষ্টদের দায়িত্ব পালনে অনীহা আছে কিনা তাও খতিয়ে দেখতে হবে। কারা দেশের টাকা বিদেশে পাচার করছে, তাদের তালিকা প্রকাশ করতে হবে। দেশের মানুষ পাচারকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চায়।’

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
জিএম কাদেরের মন খারাপ, দেননি ভোট
সংস্কার হচ্ছে উছিলা, ‘হ্যাঁ’ ভোটে ক্ষমতায় থাকতে চায় তারা: জি এম কাদের
‎আ.লীগকে ভোটের বাইরে রেখে নির্বাচন গ্রহণযোগ্য হবে না: জি এম কাদের
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী