নির্বাচন কমিশন সরকারের এজেন্ডা বাস্তবায়ন করছে: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০২২, ১৭:৫৭আপডেট : ২৫ আগস্ট ২০২২, ১৭:৫৭

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি বলেছেন, অধিকাংশ রাজনৈতিক দলের মতামত উপেক্ষা করে দেড়শ’ আসনে ইভিএমে ভোট নেওয়ার সিদ্ধান্তে নিজেকেই প্রশ্নবিদ্ধ করেছে নির্বাচন কমিশন। তিনি বলেন, ‘মনে হচ্ছে, নির্বাচন কমিশন সরকারের এজেন্ডা বাস্তবায়ন করছে।’

বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকালে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের সম্মেলন প্রস্তুতি কমিটির এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

জিএম কাদের মনে করেন, এখনও দেশের নিরক্ষর ও স্বল্পশিক্ষিত মানুষ প্রার্থীর নাম পড়তে পারে না। সাধারণ মানুষ প্রতীক দেখে নির্বাচনে ভোট দেয়।

তিনি বলেন, ‘অধিকাংশ রাজনৈতিক দল ও সাধারণ মানুষ মনে করছে— ইভিএম হচ্ছে ভোট কারচুপির মেশিন। তাই রাজনৈতিক দল ও সাধারণ মানুষ নির্বাচনে ইভিএম চায় না। এমন বাস্তবতায় ইভিএমে ভোট নেওয়ার সিদ্ধান্ত দুরভীসন্ধিমূলক। সাধারণ মানুষের ধারণা, কোনও একটি রাজনৈতিক দলকে ক্ষমতাসীন করতেই কাজ করছে নির্বাচন কমিশন।’

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির আহ্বায়ক শফিকুল ইসলাম সেন্টু সভাপতিত্বে ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মহানগর উত্তর জাতীয় পার্টির সদস্য সচিব জাহাঙ্গীর আলম পাঠানের উপস্থাপনায় বক্তব্য রাখেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি প্রমুখ।

 

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
জিএম কাদেরের মন খারাপ, দেননি ভোট
সংস্কার হচ্ছে উছিলা, ‘হ্যাঁ’ ভোটে ক্ষমতায় থাকতে চায় তারা: জি এম কাদের
‎আ.লীগকে ভোটের বাইরে রেখে নির্বাচন গ্রহণযোগ্য হবে না: জি এম কাদের
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি