‘বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতিতে কানাডার অবদান ঐতিহাসিক’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০২২, ১৬:০৪আপডেট : ২৮ আগস্ট ২০২২, ১৬:০৪

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় কর্মরত কানাডিয়ান হাই কমিশনের রাজনৈতিক কাউন্সিলর ব্র্যাডলি কোটস। রবিবার (২৮ আগস্ট) বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

ব্র্যাডলি কোটস’কে স্বাগত জানান জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এসময় দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও বিশেষ দূত মাসরুর মওলা, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এমপি উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশ ও কানাডার মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। তারা আশাবাদ প্রকাশ করেন, আগামী দিনে বন্ধু প্রতিম দুটি দেশের সম্পর্ক আরও জোরদার হবে।

এসময় জাতীয় পার্টির চেয়ারম্যান আশা প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে কানাডার অবদান ঐতিহাসিক।’ ব্র্যাডলি কোটস জাতীয় চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রের পর কানাডার বিশ্বকাপ দল ঘোষণা
নিষেধাজ্ঞা দেওয়া তুর্কি ড্রোনই কিনছে কানাডা
‘বনের সংজ্ঞা’ নিয়ে বিভ্রান্তি, আদালতের রায়ে বাতিল নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী