ময়মনসিংহে জাপার দুই পক্ষের ডাকা সমাবেশ স্থগিত 

ময়মনসিংহ প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২২, ১৭:৩৫আপডেট : ১৮ নভেম্বর ২০২২, ১৭:৩৫

ময়মনসিংহে শনিবার (১৯ নভেম্বর) বেগম রওশন এরশাদ ও তার দেবর জিএম কাদেরের ডাকা কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে পরবর্তী কর্মসূচির কোনও দিনক্ষণ জানানো হয়নি। শুক্রবার (১৮ নভেম্বর) বিকালে রওশন এরশাদ পক্ষের ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল আওয়াল সেলিম ও জিএম কাদের পক্ষের জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহম্মেদ মুক্তি এই তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার দুপুরে নগরীর কৃষ্ণচূড়া চত্বর ও টাউন হলে প্যান্ডেল তৈরির কাজ চলছিল। তবে হঠাৎ কর্মসূচি স্থগিত হওয়ার খবরে কাজ বন্ধ হয়ে যায়।

দলীয় সূত্র জানায়, শনিবার গোলাম মোহাম্মদ কাদেরকে প্রধান অতিথি করে রওশন এরশাদের বাসার ৫০০ গজ সামনে দ্বিবার্ষিক সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। ক্ষিপ্ত রওশন অনুসারীরা একই স্থানে পাল্টা কর্মসূচি দিয়ে গোলাম কাদের পক্ষের সমাবেশ প্রতিহত করার ঘোষণা দেন। যদিও প্রশাসনের হস্তক্ষেপে একইস্থানে কর্মসূচির জায়গা পরিবর্তন হয়।

পরে শনিবার বেলা ১১টায় নগরীর কৃষ্ণচূড়া চত্বরে জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন করার প্রস্তুতি নিচ্ছিলেন জিএম কাদের পক্ষের নেতাকর্মীরা। আর নগরীর টাউন হল মাঠে বিকাল ৩টায় রওশন এরশাদ পক্ষের নেতাকর্মীরা ও সহযোগী সংগঠন কর্মী সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছিলেন।

সামবেশ স্থগিতের বিষয়ে রওশন এরশাদ পক্ষের ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল আওয়াল সেলিম বলেন, আমাদের প্রধান অতিথি বেগম রওশন এরশাদ উপস্থিত থাকতে পারবেন না বলে কর্মসূচি স্থগিত করা হয়েছে। 

অন্যদিকে জিএম কাদেরপন্থী জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহম্মেদ মুক্তি বলেন, হাইকমান্ডের নির্দেশে আমাদের কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে পরবর্তী কর্মসূচির কোনও দিনক্ষণ ঠিক করা হয়নি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
মান্নার সঙ্গে পূর্ণিমার প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্নার সঙ্গে পূর্ণিমার প্রথম ও শেষ সিনেমা কোনটি
‘পেলে’ নামটি কীভাবে পেলেন ব্রাজিলের ফুটবল সম্রাট?
‘পেলে’ নামটি কীভাবে পেলেন ব্রাজিলের ফুটবল সম্রাট?
সর্বাধিক পঠিত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল