বিএনপির ছেড়ে দেওয়া চার আসনে জাপার প্রার্থী যারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০২২, ১০:১২আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, ১০:১২

বিএনপির এমপিদের পদত্যাগের কারণে শূন্য হওয়া আসনগুলোর মধ্যে চারটির উপনির্বাচনে প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয় পার্টি। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দলীয়ভাবে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বুধবার (২৮ ডিসেম্বর) জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদের উপনির্বাচনে প্রার্থিতা ঘোষণা করেছে জাতীয় পার্টি মনোনয়ন বোর্ড। দল থেকে চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীরা হচ্ছেন– ঠাকুরগাঁও-৩ আসনে হাফিজ উদ্দিন আহম্মেদ,  বগুড়া-৬ আসনে মো. নূরুল ইসলাম ওমর, বগুড়া-৪ আসনে শাহীন মোস্তফা কামাল, ব্রাক্ষণবাড়িয়া-২ আসনে মো. রেজাউল ইসলাম ভূইয়া।

জাতীয় সংসদ সচিবালয় গত ১১ ডিসেম্বর জাতীয় সংসদের পাঁচটি আসন শূন্য করে প্রজ্ঞাপন জারি করে। এর পর নির্বাচন কমিশন এই পাঁচটি আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী আগামী ১ ফেব্রুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হবে- চাঁপাইনবাবগঞ্জ-২, বগুড়া-৪, বগুড়া-৬, ঠাকুরগাঁও-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে।

গত ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশ থেকে বিএনপির এমপিরা পদত্যাগের ঘোষণা দেন। ১১ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন, বগুড়া-৬ আসনের জি এম সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি উকিল আবদুস সাত্তার ভূঁইয়া ও সংরক্ষিত আসনের এমপি রুমিন ফারহানা পদত্যাগ করেন। বিদেশ থেকে ফিরে পরে  পদত্যগপত্র জমা দেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুনুর রশীদ। 

/এসটিএস/এফএস/
সম্পর্কিত
১০০ দিনে কেমন ছিল বিরোধীদলের ভূমিকা
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল সাড়ে ৭টায়
সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’ উদ্বোধন
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী