পাশাপাশি রওশন-কাদের, বক্তব্য দিলেন একজন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০২৩, ১৯:৩৪আপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ২০:০৭

দীর্ঘদিন পর দলের কোনও অনুষ্ঠানে পাশাপাশি বসলেন জাতীয় পার্টির চিফ প্যাট্রন রওশন এরশাদ ও চেয়ারম্যান জি এম কাদের। দুজন উপস্থিত থাকলেও দলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন একজন। আদালতের নিষেধাজ্ঞায় বক্তব্য দিতে পারেননি জিএম কাদের।

রবিবার (১ জানুয়ারি) রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্থাপিত ‘অস্থায়ী মঞ্চে’ দলের সিনিয়র নেতারা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে রওশন এরশাদ বলেন, ‘দলের পদ-পদবি নিয়ে যত দ্বন্দ্বই থাকুক, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে সেসব দ্বন্দ্ব বা মান-অভিমান ভুলে দলকে একতাবদ্ধ রাখতে হবে।’

তিনি বলেন, ‘আমাদের চলার পথে মান অভিমান থাকবেই৷ কিন্তু দলের স্বার্থে সব ব্যক্তিগত স্বার্থ ভুলে যেতে হবে। মনে রাখতে হবে, জাতীয় পার্টি একটা পরিবার, দলের প্রতিটি নেতাকর্মী সেই পরিবারের সদস্য। দলের যেকোনও সংকট, সমস্যা জ্যেষ্ঠ নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে সমাধান করা হবে।’

‘জাতীয় পার্টি সংবিধান মোতাবেক জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে’ উল্লেখ করে রওশন এরশাদ বলেন, ‘এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। সাংগঠনিকভাবে দলকে শক্তিশালী করতে হবে, তৃণমূলেও জাতীয় পার্টিকে শক্তিশালী করতে হবে। তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়ন করলে মান অভিমান কমে যাবে। আমরা যদি মিলেমিশে থাকি, ঐক্যবদ্ধ থেকে সিদ্ধান্ত নিতে পারি, তাহলে জাতীয় পার্টি অনেক দূর এগিয়ে যাবে।’

প্রতিষ্ঠাবার্ষিকীর মূল আয়োজনে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ৷ বিকাল সোয়া ৪টার দিকে তিনি মঞ্চে আসেন। দলের চেয়ারম্যান জি এম কাদেরের পাশের আসনেই বসেন তিনি। সভামঞ্চে উপস্থিত ছিলেন মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় সভাপতিত্ব করেন।

সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সালমা ইসলাম, সৈয়দ আবু হোসেন বাবলা, ফখরুল ইমাম, সাহিদুর রহমান টেপা, রেজাউল ইসলাম ভুঁইয়া। 

২০১৮ সালের পর আজ জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে পাশাপাশি বসেন দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ ও চেয়ারম্যান জি এম কাদের। প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টারেও বহু দিন পর জি এম কাদেরের সঙ্গে রওশন এরশাদের ছবি দেখা গেছে এদিন। নব্বইয়ের দশকে সামরিক শাসনের গর্ভগৃহ থেকে জন্ম নেওয়া রাজনৈতিক দল জাতীয় পার্টির আজ ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী।

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের