আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার জন্য লড়বে জাপা: মহাসচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০২৩, ১৮:৫৭ আপডেট : ১৫ মে ২০২৩, ১৯:০০

জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নু বলেছেন, ‘একমাত্র জাতীয় পার্টির চেয়ারম্যানের (জিএম কাদের) মধ্যেই দেশকে নেতৃত্ব দেওয়ার সমস্ত গুণাবলি বিদ্যমান আছে। জাতীয় পার্টিতে আছে একঝাঁক প্রবীণ ও অভিজ্ঞ নেতা। আমরা বাংলাদেশের রাজনীতিতে স্বতন্ত্র সত্তা নিয়ে সংগঠিত হচ্ছি। জাতীয় পার্টি আগামী নির্বাচনে লড়বে ক্ষমতায় যাওয়ার জন্য, বিরোধী দল হওয়ার জন্য নয়।’

সোমবার (১৫ মে) দুপুরে রাজধানীর বনানী জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ে কিশোরগঞ্জ জেলা জাতীয় পার্টির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কিশোরগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট আশরাফ উদ্দিন রেনু এতে সভাপতিত্ব করেন।

দলের চেয়ারম্যান প্রসঙ্গে মুজিবুল হক উল্লেখ করেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের মন্ত্রী হিসেবে সফল ছিলেন। তার বিরুদ্ধে দুর্নীতিতে জড়িত থাকার কোনও অভিযোগ নেই। ব্যক্তিজীবনেও তিনি সৎ এবং সাহসী।’

তিনি বলেন, ‘পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের সহদর হলেও জিএম কাদেরের স্বতন্ত্র পরিচয় আছে। তিনি উচ্চশিক্ষিত ও আদর্শবান। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য তার মতো সৎ, আদর্শবান সাহসী নেতার খুব প্রয়োজন।’

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে ছিলেন– জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মাহমুদুর রহমান মাহমুদ, মো. খলিলুর রহমান খলিল, ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন ভূঁইয়া, দফতর সম্পাদক-২ এমএ রাজ্জাক খান, যুগ্ম দফতর সম্পাদক-সমরেশ মন্ডল মানিক প্রমুখ।

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয়, হাইকোর্টের রুল
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিদ্ধান্ত আসলে কার?
প্রবাসীর কাছ থেকে ঘুষ নিয়ে ধরা খেলেন নির্বাচন কর্মকর্তা, ভিডিও ভাইরাল
সর্বশেষ খবর
রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম আসছে
রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম আসছে
মিরপুরে মেট্রোরেলের পিলারে আঁকা হবে জুলাই গ্রাফিতি
মিরপুরে মেট্রোরেলের পিলারে আঁকা হবে জুলাই গ্রাফিতি
নতুন গণভোটের প্রস্তাব সরকারের, সংকট না সমাধান?
নতুন গণভোটের প্রস্তাব সরকারের, সংকট না সমাধান?
বিদেশে সংসদ সদস্যদের সফর ঘিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত
বিদেশে সংসদ সদস্যদের সফর ঘিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!